মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণের আড়ালে ভ্রমণ ও কেনাকাটায় অসংগতির ছায়া

প্রশিক্ষণের আড়ালে ভ্রমণ ও কেনাকাটায় অসংগতির ছায়া

​​​​​​​দেশের বেকার যুবসমাজকে দক্ষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘কেয়ারগিভিং ও বিদেশি ভাষা প্রশিক্ষণ এবং কর্মসংস্থান’ শীর্ষক একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রায় ৪৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে সমাজসেবা অধিদপ্তর এবং বেসরকারি সংস্থা ‘কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ (সিআইবি)’। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দুই বছর মেয়াদি এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। তবে প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় বিভাজন বিশ্লেষণে কেনাকাটা, বৈদেশিক ভ্রমণ ও অবকাঠামোগত ব্যয়ে বেশ কিছু অসংগতি ও অস্বাভাবিক প্রস্তাবনার চিত্র উঠে এসেছে।

\