শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অগ্রণী ব্যাংক সৈয়দপুর শাখায় ৬৬ কোটি টাকা আত্মসাৎ

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬.১:৪৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অগ্রণী ব্যাংক সৈয়দপুর শাখায় ৬৬ কোটি টাকা আত্মসাৎ
3.9k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

রাশেদ রুবেল : রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের নীলফামারীর সৈয়দপুর শাখায় বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে। ব্যাংকের অভ্যন্তরীণ বিশেষ নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনে জাল ভাউচার, আরটিজিএস, চেক ক্লিয়ারিং এবং কৃত্রিম লেজার এন্ট্রির মাধ্যমে প্রায় ৬৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার সুস্পষ্ট তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, এই অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের রংপুর সৈয়দপুর শাখার সিনিয়র অফিসার মো. আলিমুল আল রাজি তমাল এবং সার্কেলের তৎকালীন জেনারেল ম্যানেজার (জিএম) স্বপন কুমার ধর পরিকল্পিতভাবে এই লুটপাট করেছেন। তবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকে যোগদানের পরই লুটপাটের সিংহভাগ টাকা উত্তোলন করা হয়েছে।

এ ঘটনায় শাখা ও বিভাগীয় পর্যায়ের মোট ১৩ কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। অর্থ আত্মসাৎ নিয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি ছয় সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে সৈয়দপুর শাখা থেকে সংঘটিত অনিয়মকে ‘গভীর পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি আর্থিক জালিয়াতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মো. আলিমুল আল রাজি তমাল জানুয়ারি মাসের শুরু থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং বর্তমানে পলাতক। তবে তদন্ত প্রতিবেদনে নাম থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এখনো মামলা না হওয়ায় প্রশ্ন উঠেছে ব্যাংকের অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে। এদিকে অগ্রণী ব্যাংকের রংপুর সার্কেলের মহাব্যাবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস এই অর্থ কেলেঙ্কারির ঘটনায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

অগ্রণী ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত একাধিক ধাপে প্রায় ৬০ কোটি টাকা সরানো হয়। এর আগে লুটপাটের পরিমাণ পাঁচ থেকে ১০ কোটি টাকা। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র অফিসার মো. আলিমুল আল রাজি তমাল শাখার এনজি, আরটিজিএস, ইএফটি, ফরেন রেমিট্যান্স ও ব্যাচ ক্লিয়ারিংসহ গুরুত্বপূর্ণ ডেস্কের দায়িত্বে ছিলেন। তিনি শাখার বিভিন্ন কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড গোপনে ব্যবহার করে ভুয়া লেনদেন সৃষ্টি ও সমন্বয়ের মাধ্যমে দীর্ঘদিন অনিয়ম আড়াল করে রাখেন।

কীভাবে এমন লুটপাট হয়েছে, তা নিয়ে তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভুয়া লেজার ও কৃত্রিম লেনদেন ছিল পরিকল্পিতভাবে। তমাল সিএনজি লেজারে ১৩২ কোটি টাকার বেশি ডেবিট ও ক্রেডিট লেনদেন সৃষ্টি করেন, যার বড় অংশ ছিল সম্পূর্ণ কাল্পনিক বা ভুয়া (ফিকটিশাস)। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর মাসে একাধিক ভুক্তির মাধ্যমে প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা হিসাববহির্ভূত স্থিতি তৈরি করা হয়, যা পরবর্তী সময়ে আর সমন্বয় করা সম্ভব হয়নি। তদন্ত দলের বিশ্লেষণে প্রতীয়মান হয়, এই পুরো অর্থ ইতোমধ্যে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ভাউচার ও চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে আরও প্রায় ২৪ কোটি টাকা সরানোর তথ্য পেয়েছে তদন্ত কমিটি। সব মিলিয়ে আত্মসাৎকৃত অর্থের মোট অঙ্ক দাঁড়ায় প্রায় ৬৬ কোটি টাকা।

তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়,  সৈয়দপুর শাখার ক্লিয়ারিং সাসপেন্স হিসেব থেকে ডেবিট করে অগ্রণী সুপার হিসেবে ৯ কোটি ৪৫ লাখ এবং নিলুফা আক্তারের অগ্রণী সুপার অ্যাকাউন্টে ৭ কোটি ২৮ লাখ, রোদেলা আক্তারের অ্যাকাউন্টে ৫ কোটি ২০ লাখ টাকা হস্তান্তর করে এবং পরে তা তমাল নিজের সিন্ডকেটের মাধ্যমে তুলে নেয় এবং পাচার করে। এ ছাড়া সৈয়দপুর শাখার ক্লিয়ারিং সাসপেন্সে হিসেব থেকে ইসলামি ব্যাংকিং উইন্ডো, রংপুর বাস টার্মিনাল শাখায় ১৫ কোটি ২৯ লাখ এবং একইভাবে আরটিজিএস (বিডিটির) মাধ্যমে ৮ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

অনিয়ম ও অর্থ লুটপাটের ঘটনায় তদারকির ঘাটতি ও ব্যবস্থাপনাগত ব্যর্থতা ছিল বলে তদন্তে উঠে আসে। জানা যায়, দৈনিক ভিত্তিতে এনজি রিকনসিলিয়েশন না করা, মাসিক সমন্বয়ের ওপর নির্ভরতা এবং কোর ব্যাংকিং সফটওয়্যারে বাধ্যতামূলক নিয়ন্ত্রণের অভাবকে অনিয়মের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের একাধিক পরিদর্শনের কথা নথিতে উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট প্রতিবেদনের পূর্ণাঙ্গ দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে রংপুর আঞ্চলিক কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে সেসব কর্মকর্তার মধ্যে রংপুর অঞ্চলের তৎকালীন কর্মকর্তা ডিজিএম মোস্তাফা ই কাদের, এজিএম মো. জাহাঙ্গীর আলম, ডিজিএম ইকবাল করিম আকন্দ জিড়ত থাকার কথা বলেছেন তদন্তকারী দল।

এছাড়া আরও যারা এর সঙ্গে রয়েছেন, তারা হলেনÑসৈয়দপুর শাখার এসপিও মনিরুজ্জামান, পিও জায়েম, এসও (সুপারনিউমেরারি) আব্দুল খালেক সরকার, সিনিয়র অফিসার শাহনাজ বেগম, অফিসার (ক্যাশ) তমাল চন্দ্র রায়, সিনিয়র অফিসার (অব.) আব্দুল ওয়াজেদ, সিনিয়ন অফিসার (সুপার নিউমেরারি) মো. তাইজুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল লতিফ, অফিসার (ক্যাশ) মো. মাইদুল ইসলাম, সিনিয়র অফিসার মো. আমিরুল ইসলাম ও এসও মো. আক্তারুজ্জামান।

ব্যাংকের একাধিক সূত্র দাবি করেছে, ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পছন্দের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেন। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রংপুর সার্কেলের জিএম স্বপন কুমার ধর এই অনিয়ম সম্পর্কে অবগত ছিলেন এবং আত্মসাতের অর্থের একটি অংশ নিজে আত্মসাৎ করেছেন বলে এমন অভিযোগও নথিতে উঠে এসেছে। অন্যদিকে তদন্তে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত ১৩ কর্মকর্তাকে বিভিন্নভাবে বদলি ও বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য শেয়ার বিজের প্রতিনিধি যোগাযোগ করলেও তিনি কথা বলেননি। তবে একাধিক গণমাধ্যম প্রতিনিধিকে জানান, সৈয়দপুর শাখার অর্থ আত্মসাতের বিষয়টি তিনি ২০২৬ সালের জানুয়ারিতে অবগত হন। বিষয়টি জানার পরপরই তিনি বিশেষ নিরীক্ষার নির্দেশ দেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ শেয়ার বিজকে জানান, অর্থ আত্মসাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে প্রকৃত চিত্র উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকে একের পর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়। তবে অগ্রণী ব্যাংকের সৈয়দপুর শাখায় সংঘটিত এই ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবারও প্রশ্ন উঠেছে ব্যাংক খাতের তদারকি, জবাবদিহিতা ও শাসনব্যবস্থার কার্যকারিতা নিয়ে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

উন্মুক্ত হলো এইচএস কোডভিত্তিক আমদানির তথ্য

Next Post

সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post
সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET