রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
২৯ চৈত্র ১৪৩২ | ২৪ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আবেদনে ব্যাপক সাড়া

অনলাইন রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি

Share Biz News Share Biz News
সোমবার, ৩০ মার্চ ২০২৬.১:২৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় কর ব্যবস্থাপনায় নতুন গতি এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনের মাধ্যমেই তাদের রিটার্ন দাখিল করেছেন, যা ডিজিটাল কর ব্যবস্থার প্রতি করদাতাদের বাড়তি আগ্রহ ও আস্থার প্রতিফলন।

চলতি করবর্ষে রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ সময় ৩১ মার্চ ২০২৬। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ করদাতাদের জন্য সময় বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে আবেদন সাপেক্ষে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে।

করদাতাদের ভোগান্তি কমানো এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এনবিআর পুরো সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে এসেছে। এখন করদাতারা ঘরে বসেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যুর মাধ্যমে আবেদন করতে পারছেন। ইতোমধ্যে এই সুবিধার প্রতি ব্যাপক সাড়া মিলেছে। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং অধিকাংশ আবেদন অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়েছে।

অনলাইনে দাখিল করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনাররা দ্রুত অনুমোদন প্রদান করছেন। আবেদন মঞ্জুর হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন, যা করদাতাদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

যেসব করদাতা এখনও রিটার্ন দাখিল করেননি, তারা যদি জরিমানা এড়াতে চান, তাহলে অবশ্যই ৩১ মার্চ ২০২৬-এর পূর্বে সময় বৃদ্ধির আবেদন করতে হবে। এজন্য ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। নিবন্ধনের ক্ষেত্রে করদাতাকে নিজ নামে নিবন্ধিত বায়োমেট্রিক সিম ব্যবহার করতে হবে।

অন্যদিকে, যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইন বা সরাসরি সংশ্লিষ্ট কর সার্কেলে লিখিতভাবে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে রিটার্ন দাখিল করার জন্য। একইসঙ্গে, কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হন, তাহলে যৌক্তিক কারণ উল্লেখ করে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করে সর্বোচ্চ ৯০ দিনের সময় বৃদ্ধির সুযোগ গ্রহণ করতে পারবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নিরীক্ষকের যোগসাজশে টানা ৫ বছর ব্যাংক ঋণের তথ্য গোপন

Next Post

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখো মানুষ

Related Posts

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে
বিনোদন

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে
অর্থ ও বাণিজ্য

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Next Post
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখো মানুষ

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখো মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET