শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যা ৪০

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫.৪:০৮ অপরাহ্ণ
বিভাগ - জাতীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যা ৪০
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪০ জন বিচার বহির্ভূতভাবে নিহত হয়েছেন। এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এমন হত্যার ঘটনা ঘটেছে ১১টি, অধিকার-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

মানবাধিকার সংস্থা অধিকার ৩০ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, তাদের সহযোগী মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

অধিকার-এর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যার ৪০টি ঘটনার মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং সাতজনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। শুধু জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসেই ১১ জন নিহত হন, যার মধ্যে সাতজনকে হত্যা করেছে যৌথ বাহিনী, তিনজনকে পুলিশ ও একজনকে সেনা সদস্যদের হাতে নিহত বলে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে তিনজনকে নির্যাতন করে, ছয়জনকে গুলি করে এবং দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) অন্তত ২৭ জন কারাগারে মারা গেছেন। ফলে অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে কারাগারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে অন্তত ৩৫ বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরেই নিহত হয়েছেন ১০ জন। এছাড়া গত মে মাস থেকে বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারত অন্তত ২ হাজার ৩৩৩ জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে এমন তথ্যও প্রকাশ করেছে অধিকার।

অধিকার-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে অন্তত ৬৮৭ নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১৮৮টি ঘটনা ঘটেছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়কালে ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৪৫টি ঘটনা ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এনসিপির সিদ্ধান্ত কার পক্ষে, বিএনপি না জামায়াত?

Next Post

সরকারি ব্যাংক পরিচালকদের কর্মক্ষমতা বছরে একবার মূল্যায়ন

Related Posts

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা
অর্থ ও বাণিজ্য

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

জাতীয়

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

ই-ডেস্ক চালু-পেপারলেস  যুগে কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের রিজার্ভ বেড়েছে : কেন্দ্রীয় ব্যাংক

Next Post
সরকারি ব্যাংক পরিচালকদের কর্মক্ষমতা বছরে একবার মূল্যায়ন

সরকারি ব্যাংক পরিচালকদের কর্মক্ষমতা বছরে একবার মূল্যায়ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET