শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অবশেষে জামিন পেলেন জুলাই যোদ্ধা সুরভী

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬.১২:২৫ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অবশেষে জামিন পেলেন জুলাই যোদ্ধা সুরভী
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আসামির বয়স নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল।

আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুরে নিম্ন আদালতের দেওয়া দুই দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে আমরা দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। পরে বিজ্ঞ আদালতের বিচারক শুনানি শেষে আসামির বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড আদেশ বাতিল করেন। একই সঙ্গে আমার জিম্মায় আসামির চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।’

এদিকে সুরভীর বয়স নিয়ে আদালতে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদির আদালত।

আদালত আদেশে উল্লেখ করেন, মামলার শুনানিকালে আসামিপক্ষ সুরভীর বয়স ১৮ বছরের নিচে বা অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়ে কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি তোলেনি। তবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসামি অপ্রাপ্তবয়স্ক মর্মে প্রকাশিত কিছু প্রতিবেদন আদালতের নজরে এসেছে।

এ অবস্থায় আসামির প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যাকে তদন্তকারী কর্মকর্তার ‘চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা’ বলে অভিহিত করেছেন আদালত। মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ জরুরি বলে মনে করেন বিচারক।

আদালত তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফাইড জš§নিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়সের এই অসংগতির বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। পুলিশ তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সে সময় পুলিশের সঙ্গে কয়েকজন সাংবাদিককেও উপস্থিত থাকতে দেখা যায়।

পুলিশের রেকর্ড অনুযায়ী, সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করেছেন নাঈমুর রহমান দুর্জয় নামে এক সাংবাদিক। এজাহার অনুযায়ী, ২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে (২৬ নভেম্বর) কালিয়াকৈর থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার বাদী নাঈমুর রহমান দুর্জয় ঢাকার বাসাবো শাহীবাগ এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে এবং তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জে। তিনি নিজেকে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।

এদিকে মামলার বাদীর একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে বাদীকে সুরভীকে অনৈতিক কাজের প্রস্তাব দিতে শোনা যায়। আন্দোলনকারীদের দাবি, সুরভী ওই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

আইনজীবী ও জুলাইযোদ্ধাদের দাবি, সুরভীকে এজাহারে ২১ বছর উল্লেখ করে প্রাপ্তবয়স্ক দাবি করা হলেও বাস্তবে তার বয়স ১৭ বছর ১ মাস।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক বলেন, ‘আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম, আদালত দুদিন মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে বয়সসংক্রান্ত তথ্য-প্রমাণ আদালতে জমা দেওয়া হবে।’ গ্রেপ্তার হওয়ার ১১ দিন পার হলেও কেন এখনো বয়স যাচাই করা হয়নি, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন জানান, এজাহারে বয়স ২১ বছর থাকায় তারা আলাদাভাবে খোঁজ নেননি। তবে এখন বিতর্ক ওঠায় জš§নিবন্ধন যাচাই করা হচ্ছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দিন এ বিষয়ে বলেন, ‘মামলাটি আমার দায়িত্ব নেওয়ার আগের। বিষয়টি আমি জেনেছি। কোনো ধরনের অবিচার যেন না হয়, সেটি আমি ব্যক্তিগতভাবে তদারকি করছি। আশা করছি, একটি ন্যায়সংগত সমাধান হবে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জনশক্তি রপ্তানির শীর্ষ গন্তব্য সৌদি আরব

Next Post

বেনাপোল বন্দরে একদিনে রাজস্ব আয় ১২ কোটি টাকা

Related Posts

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার
অর্থ ও বাণিজ্য

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

পত্রিকা

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

Next Post

বেনাপোল বন্দরে একদিনে রাজস্ব আয় ১২ কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে

উত্তরায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৬




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET