শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অভিনেতা সালমান শাহর মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপ প্রশাসনের

Share Biz Online Share Biz Online
রবিবার, ২ নভেম্বর ২০২৫.৩:০১ অপরাহ্ণ
বিভাগ - বিনোদন ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অভিনেতা সালমান শাহর মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপ প্রশাসনের
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর পুনরায় আলোচনায় এসেছে তাঁর হত্যা মামলা। আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আবারও আসামিদের সন্ধানে মাঠে নেমেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক বলেন, প্রায় ২৯ বছর আগে দায়ের করা এই মামলার আসামিদের খোঁজে আমরা তৎপর।

যাঁরা দেশে আছেন, তাঁদের অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। অনেকেই দেশের বাইরে পলাতক রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি রাজধানীর ইস্কাটনের সালমান শাহের ভাড়া বাসায় গিয়ে তদন্তের সময় তিনি এ কথা জানান। এরপরই এই মামলার আসামি, সামিরা, লুসি ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে এরইমধ্যে।
সম্প্রতি আদালতের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জন্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি তদন্তের জন্য রমনা থানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে সালমান শাহর মামা আলমগীর কুমকুম নতুন করে মামলা করেন। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান। শুরু থেকেই পরিবার দাবি করে আসছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তাঁর মা নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, পুলিশ হত্যার অভিযোগ নেয়ার পরিবর্তে সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। পুলিশ বলেছিল, তদন্তে হত্যার প্রমাণ মিললে তা স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, সালমানের মৃত্যুর পর থেকেই পরিবারের অভিযোগের তির ছিল স্ত্রী সামিরার দিকে।

তবে সামিরা সবসময় সেই অভিযোগ অস্বীকার করেছেন। গত বছর এক ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “এটি আত্মহত্যা ছিল। সালমান মানসিকভাবে দুর্বল ছিলেন এবং বিয়ের আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”

সালমান শাহ ১৯৯০-এর দশকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর জনপ্রিয়তা অমলিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মৃত্যুর দিন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি ‘প্রেম পিয়াসী’ ছবির ডাবিংয়ে ব্যস্ত ছিলেন। শাবনূরও তখন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বাসায় ফেরার পর রাতেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবার ও ভক্তরা আজও সেই রহস্য উদ্‌ঘাটনের অপেক্ষায় আছেন।

আদালতের নতুন নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের পর সালমান শাহ ভক্তদের মধ্যে আবারও আশা ও উত্তেজনা তৈরি হয়েছে। অনেকে বিশ্বাস করছেন, এবার হয়তো প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রস্তুতিপর্বেই ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে চাপের মুখে ইসি

Next Post

শুধু অভিনয় নয়, ঘরে পরিপূর্ণ মানুষ শাহরুখ

Related Posts

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন
ফটো গ্যালারি

উস্তাদ হাসান আলী খান স্মরণে দিনব্যাপী আয়োজন

এক গানেই আয় ৪০ কোটি ডলার
পত্রিকা

এক গানেই আয় ৪০ কোটি ডলার

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’
বিনোদন

কবিতা-গানের মুগ্ধময় সন্ধ্যা ‘আমার মুক্তি আলোয় আলোয়’

Next Post
শুধু অভিনয় নয়, ঘরে পরিপূর্ণ মানুষ শাহরুখ

শুধু অভিনয় নয়, ঘরে পরিপূর্ণ মানুষ শাহরুখ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET