সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অস্ট্রেলিয়া স্কোয়াডে পরিবর্তন, চলমান ভারত সিরিজেই

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫.৮:৫৪ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অস্ট্রেলিয়া স্কোয়াডে পরিবর্তন, চলমান ভারত সিরিজেই
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : নিজেদের মাঠে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাটের সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ওয়ানডে সিরিজ জিতেছে। মূলত ভারতের বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ার লক্ষ্য আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি, যার জন্য তারা ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে পাঠাচ্ছে। ফলে ভারত সিরিজে অবশিষ্ট ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলোয়াড়রা যাওয়া-আসার মধ্যে থাকবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ভারত ৯ উইকেটে ২৬৪ রান করে। ভারতের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩, শ্রেয়াস আইয়ার ৬১ এবং অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ৪ ও জাভিয়ের বার্টলেট ৩ উইকেট নেন। জবাবে ম্যাথু শর্টের ৭৪ ও কপার কনলির ৬১ রানে অজিরা ২২ বল হাতে রেখেই লক্ষ্য পূর্ণ করে। ভারতের পক্ষে আর্শদীপ, হারশিত ও ওয়াশিংটন ২টি করে উইকেট নেন।

সিডনিতে শনিবার (২৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের আগে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াডে পরিবর্তন এনেছে। ব্যাটার মার্নাস লাবুশেনকে বাইরে রেখে ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান। এডওয়ার্ডস এখনও আন্তর্জাতিক অভিষেক পাননি। কুনেম্যান প্রথম ওয়ানডের পর দল থেকে ছেড়ে দেয়া হয়েছিল, আবারও তাকে ডাকা হয়েছে। লাবুশেনও ইনজুরিতে ছিটকে যাওয়া ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে দলে ফিরেছেন।

অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে লাল বলের ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলেছেন লাবুশেন ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। তবে তারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই। সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও কিছু পরিবর্তন করা হয়েছে। প্রথম দুই ম্যাচে জশ হ্যাজলউড, তিন ম্যাচে শন অ্যাবট দল ছাড়বেন। ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে দলে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বেন দারউইশ চতুর্থ-পঞ্চম, জশ ফিলিপ সব ম্যাচ এবং মাহলি বেয়ার্ডম্যান তৃতীয় ম্যাচ থেকে দলে থাকবেন।

ভারত ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর মেলবোর্নে, ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ডকোস্টে ও ৮ নভেম্বর ব্রিসবেনে। ২০ বছর বয়সি পেসার মাহলি বেয়ার্ডম্যানের ডাক দেয়া অল্প বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী হওয়ায় নজরকাড়া বিষয় হিসেবে ধরা হচ্ছে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড, মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

থাইল্যান্ডের বিপক্ষে পরাজিত বাংলাদেশ নারী দল

Next Post

ডেঙ্গুতে আরও ৪৬৮ জনের হাসপাতালে ভর্তি

Related Posts

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি
স্পোর্টস

বিপিএলে ১১ ছক্কায় হাসান ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি

মালান-হৃদয়ের জুটিতে ঢাকাকে বিদায় জানাল রংপুর
স্পোর্টস

মালান-হৃদয়ের জুটিতে ঢাকাকে বিদায় জানাল রংপুর

বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচেও হাত মেলাননি অধিনায়করা
স্পোর্টস

বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ম্যাচেও হাত মেলাননি অধিনায়করা

Next Post
ডেঙ্গুতে আরও ৪৬৮ জনের হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ৪৬৮ জনের হাসপাতালে ভর্তি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET