মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ ১৪৩২ | ২৫ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রাজনীতির আদর্শিক নেতৃত্বে গাজীপুরের গর্ব

আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননা পেলেন অ্যাড. এলিস

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২০ জুলাই ২০২৫.২:৪৭ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননা পেলেন অ্যাড. এলিস
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

মুক্তা বেগম , গাজীপুর : গাজীপুর শহরের একজন সুপরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস জাতিসংঘের আওতাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশনের দেয়া ‘গুণীজন স্বর্ণপদক ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংগঠনটি কর্তৃক আয়োজিত ইভটিজিং ও শিশুশ্রম রোধে মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী।
বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন ঢাকা বিভাগ সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন-বিচারপতি হাবিবুর রহমান খান, রফিকুল ইসলাম হক হাফিজ, আহমেদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান।

এছাড়া ঢাকা বিভাগ ও গাজীপুর জেলা থেকে আগত মানবাধিকারকর্মী, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান এলিস বলেন, এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি গাজীপুরবাসীর, আমার রাজনৈতিক সহযোদ্ধাদের, এবং প্রতিটি সাধারণ মানুষের যারা ন্যায় ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন।

সচেতন মহলের কয়েকজন বলেন, মেহেদী হাসান এলিস একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি শিক্ষা, আইন, রাজনীতি ও মানবিক মূল্যবোধকে একত্রে ধারণ করে গাজীপুর তথা দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন।
আজকের এই স্বীকৃতি তার দীর্ঘ পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আগামীর তরুণ প্রজন্মের জন্য উদ্দীপনার উৎস হয়ে থাকবে।

মেহেদী হাসান এলিস একজন আইনজীবী হিসেবে যেমন সুনাম কুড়িয়েছেন, তেমনি রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, গাজীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি কেবল রাজনৈতিক নেতৃত্বে সীমাবদ্ধ নন,  সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও ন্যায়ের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবেও সুপরিচিত।

এলিস গাজীপুরের ঐতিহ্যবাহী এলাকা উত্তর ছায়াবিথী এলাকার এক ধর্মভীরু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন গাজীপুর জেলা জজ কোর্টের একজন সম্মানিত বিচারক এবং তার মাতা ছিলেন একজন আদর্শ গৃহিণী।
তিনি গাজীপুরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা শহরের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনেই তিনি যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে এবং ওখান থেকেই তার রাজনীতির হাতেখড়ি। সময়ের পরিক্রমায় বিএনপির বিভিন্ন স্তরে উঠে আসেন প্রজ্ঞা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ

Next Post

সোনারগাঁয়ে করণীয় নির্ধারণে বিএনপির আলোচনা সভা

Related Posts

অর্থ ও বাণিজ্য

হিলিতে আমদানি কমায় রাজস্ব আদায় ব্যাহত

অর্থ ও বাণিজ্য

খাদ্যগুদাম দ্বিগুণ করে ধান-চালের মজুত বাড়ালে দাম স্থিতিশীল থাকবে

ঠাকুরগাঁও এ গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
সারা বাংলা

ঠাকুরগাঁও এ গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

Next Post
সোনারগাঁয়ে করণীয় নির্ধারণে বিএনপির আলোচনা সভা

সোনারগাঁয়ে করণীয় নির্ধারণে বিএনপির আলোচনা সভা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

মহান বিজয় দিবস আজ

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সায়মন ওভারসিজ

যে কোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

ষড়যন্ত্রকারীদের চেহারা পাল্টালেও চরিত্র পাল্টায়নি : তারেক রহমান

হিলিতে আমদানি কমায় রাজস্ব আদায় ব্যাহত

খাদ্যগুদাম দ্বিগুণ করে ধান-চালের মজুত বাড়ালে দাম স্থিতিশীল থাকবে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET