শনিবার, ১৬ মে, ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়াল

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আফগানিস্তানে ভূমিকম্পে  নিহত ১৪০০ ছাড়াল
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪০০ জন ছাড়িয়েছে। এদিকে এক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ণয়ের আগেই মঙ্গলবার আবারও দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, রোববারের ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৪১১ জন মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়া আহতের সংখ্যা তিন হাজার ১২৪।

দেশটিতে গত কয়েক বছরের মধ্যে আঘাত হানা অন্যতম শক্তিশালী ওই ভূমিকম্পে অন্তত পাঁচ হাজার ৪০০ বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানান তিনি।

রয়টার্সকে দেয়া ভিন্ন বক্তব্যে একই দিন আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এখন পর্যন্ত অন্তত এক হাজার ১২৪ জন মানুষের প্রাণহানি নিশ্চিত করা গেছে। এছাড়া আহত হয়েছেন তিন হাজার ২৫১ জন আর আট হাজারের বেশি বাড়ি ধসে গেছে।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় আফগানিস্তান অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। রোববারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নানগারহার প্রদেশ।

দেশটির পাহাড়ি অঞ্চলে যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলে জানায় সংশ্লিষ্ট সংস্থাগুলো। উদ্ধারকর্মীরা বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আফগানিস্তানে দায়িত্বরত জাতিসংঘের কর্মকর্তারা।

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর দুর্গম অবস্থান, রাস্তাঘাটের ক্ষতি এবং পরাঘাতের কারণে ত্রাণ সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পে অন্তত ১২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স প্রতিনিধিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার কুনারের গ্রামগুলোতে একের পর এক অ্যাম্বুলেন্স যাওয়ার চেষ্টা করছিল। পাশাপাশি, আহতদের হাসপাতালে নেয়া এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

কয়েকজন আহত ব্যক্তিকে কাবুল এবং পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে স্থানান্তর করা হয়েছে। ইউনিসেফ মঙ্গলবার সতর্ক করেছে যে, হাজার হাজার শিশু ঝুঁকির মুখে রয়েছে। পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টায় তারা ওষুধ, উষ্ণ পোশাক, তাঁবু, ত্রিপল এবং স্বাস্থ্যবিধি সামগ্রী যেমন সাবান, জীবাণুনাশক, তোয়ালে, স্যানিটারি প্যাড এবং পানির বালতি সরবরাহ করছে। এছাড়া দূষণ থেকে পানির উৎস রক্ষা করতে মৃতদেহ দ্রুত সরানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানায় জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত ও সহায়তার জন্য তালেবান সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া

Next Post

মালয়েশিয়ায় রাতে ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
দিনের খবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

Next Post
মালয়েশিয়ায় রাতে ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় রাতে ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET