শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আবারো ঘূর্ণিঝড়ের তাণ্ডব ফিলিপাইনে

Share Biz Online Share Biz Online
রবিবার, ৯ নভেম্বর ২০২৫.৪:৫৬ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আবারো ঘূর্ণিঝড়ের তাণ্ডব ফিলিপাইনে
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : সুপার টাইফুন ‘কালমেগির’ আঘাতে বিপর্যস্ত ফিলিপাইনে ফের আঘাত হানতে যাচ্ছে আরেকটি সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’। আজ রবিবার দিন শেষে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল থেকে ইতিমধ্যে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে আবারো ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে লুজন দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা সংকেত ৫ জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলা ও আশপাশের অঞ্চলগুলোতে ৩ নম্বর সংকেত বহাল রাখা হয়েছে।

সুপার টাইফুন ফাং-ওয়ং বর্তমানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (স্থিতিশীল বাতাস) এবং ২৩১ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে এগোচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতেই এটি মধ্য লুজনের অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে।

ফিলিপাইন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৩০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লুজনের উপকূলের কাছে অবস্থিত ক্যাটানডুয়ানেস দ্বীপ রবিবার সকাল থেকেই ঝড়ের কবলে পড়েছে।

টাইফুন ফাং-ওয়ং, কালমেগি নামে একটি পূর্ববর্তী ঝড়ের কয়েকদিন পরেই দেশটিতে আঘাত হানতে যাচ্ছে। কালমেগির আঘাতে ফিলিপাইনে প্রায় ২০০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

পাগাসার একজন কর্মকর্তা স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে বলেন, ফিলিপাইনের পূর্বাঞ্চলে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যেতে শুরু করেছে।

যদিও দেশটির বেশিরভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, তবে কাতানডুয়ানেসসহ সরাসরি আঘাত হানতে পারে এমন এলাকাগুলো নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে।

ফিলিপাইন সরকার এই বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান স্থগিত করে নতুন ঘূর্ণিঝড় মোকাবিলায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

গত সপ্তাহে টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ২০৪ জন মারা গেছে এবং ১০০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

টাইফুন কালমেগির পর এবং আসন্ন ঝড়ের প্রস্তুতি হিসেবে ফিলিপাইন সরকার ‘জাতীয় দুর্যোগ’ পরিস্থিতি ঘোষণা করেছে।

প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। প্রতিবছর সেখানে প্রায় ২০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যার অর্ধেক সরাসরি দেশটিতে আঘাত হেনে থাকে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি মালয়েশিয়া-থাই সীমায়

Next Post

ইসরায়েলি হামলায় গাজার মাটি-পানি এখন বিষাক্ত

Related Posts

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

স্বামী ভাড়া নিচ্ছেন লাটভিয়ার নারীরা
আন্তর্জাতিক

স্বামী ভাড়া নিচ্ছেন লাটভিয়ার নারীরা

ভারতে পর্যটক গমনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
আন্তর্জাতিক

ভারতে পর্যটক গমনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

Next Post
ইসরায়েলি হামলায় গাজার মাটি-পানি এখন বিষাক্ত

ইসরায়েলি হামলায় গাজার মাটি-পানি এখন বিষাক্ত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET