শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আমদানিতে করদাতার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার ব্যবস্থা চালু

Share Biz News Share Biz News
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬.১:১০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : করদাতা কর্তৃক আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তার ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের কার্যকর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ থেকে তা চালু করা হয়েছে। এর ফলে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো এবং একই সঙ্গে আমদানিকারক ব্যবসায়ীদের ই-রিটার্ন দাখিল আরও সহজতর হলো। গতকাল রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানায়, আমদানিকারক করদাতা ই-রিটার্নে ব্যবসা আয় সংক্রান্ত তথ্য এন্ট্রি প্রদানের সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার বিল অব এন্ট্রিভিত্তিক সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাচ্ছেন। আমদানি পর্যায়ে পরিশোধিত এই আয়কর ই-রিটার্ন সিস্টেমে করদাতার মোট প্রদেয় আয়কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য চূড়ান্ত অঙ্ক নিরূপিত হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য িি.িবঃধীহনৎ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। লক্ষণীয় যে, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও স্বেচ্ছায় অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন।

চলতি করবছরে প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা তাদের ২০২৫-২৬ করবছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে অনলাইনে দাখিল করেছেন।

এনবিআর জানায়, অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই। ব্যক্তি করদাতারা যাতে ঘরে বসেই আয়কর পরিশোধ করে সহজে রিটার্ন দাখিল করতে পারেন, সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য সম্মানিত সব ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে এনবিআর।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বেশির ভাগ পরিচালক সায় না হলে বাদ হাবিবুর

Next Post

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা

Related Posts

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা
জাতীয়

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে
অর্থ ও বাণিজ্য

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

জ্বালানি তেল কিনতে নতুন নিয়ম! ফিলিং স্টেশনে সরকার দিল ৫টি কঠোর শর্ত

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

রাষ্ট্রপতি ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান! সংসদে ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET