বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
১ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আমিরাতে এসওয়াতির রাজা, সঙ্গে ১৫ স্ত্রী ও শতাধিক ভৃত্য

Share Biz Online Share Biz Online
সোমবার, ৬ অক্টোবর ২০২৫.৭:২৭ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আমিরাতে এসওয়াতির রাজা, সঙ্গে ১৫ স্ত্রী ও শতাধিক ভৃত্য
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে তাকে ১৫ স্ত্রী ও সঙ্গীদের বিশাল বহরসহ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছাতে দেখা যায়। গত জুলাইয়ে প্রথম প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাকে ব্যক্তিগত বিমান থেকে নামছেন রাজা মসোয়াতি। আর তার পেছনে সারিবদ্ধভাবে হাঁটছেন অভিজাত পোশাকে সজ্জিত নারীরা।

এসওয়াতিনির সাবেক নাম উল্লেখ করে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‌‌১৫ স্ত্রী ও ১০০ জন কর্মচারীসহ আবুধাবিতে পৌঁছেছেন সোয়াজিল্যান্ডের রাজা। তার বাবা রাজা সোবুজা দ্বিতীয়র ছিল ১২৫ স্ত্রী।

রাজা মসোয়াতি তৃতীয় ওই সফরে আবু ধাবিতে তার ৩০ জন সন্তানকেও সঙ্গে নিয়েছিলেন। রাজপরিবারের আগমন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা কয়েকটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন।

ভিডিওটি সামাজিক যোগােযোগমাধ্যমে ভাইরাল হবার পর ব্যাপক সমালোচনার শুরু হয়। অনেকেই রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন আর দেশের সাধারণ জনগণের দারিদ্র্যের ভয়াবহ বৈষম্য তুলে ধরেন।

অনেকেই রাজার জাঁকজমকপূর্ণ এই সফর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লেখেন, দেশে জনগণ যখন বিদ্যুৎ পায় না, তখন রাজা ব্যক্তিগত বিমানে করে বিদেশ সফর করছেন। আরেকজন প্রশ্ন তুলেছেন, ‌‌এসওয়াতিনি কি এত ধনী রাষ্ট্র যে রাজা ব্যক্তিগত বিমানে চড়তে পারেন?

আরেকজন লিখেছেন, এই ব্যক্তি প্রাইভেট বিমানে ঘোরেন অথচ তার দেশের মানুষ অনাহারে মারা যায়। কেউ কেউ হাস্যরসাত্মক মন্তব্যও করেছেন। একজন লিখেছেন, রাজার এত স্ত্রীর দেখাশোনার জন্য আলাদা কোনও সমন্বয়ক আছে কি না?

আফ্রিকার একমাত্র পূর্ণ নির্বাহী ক্ষমতার অধিকারী রাজা হিসেবে মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে এসওয়াতিনি শাসন করে আসছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসওয়াতিনির রাজার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও বেশি।

অন্যদিকে, দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা প্রায় ধসে পড়েছে। সরকারি হাসপাতালে ওষুধের তীব্র সঙ্কটের কারণে নাগরিকরা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। আর্থিক সঙ্কটের কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ছেন এবং অনুদানের ওপর নির্ভরশীল।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে বেকারত্ব বেড়ে ২৩ শতাংশ থেকে ৩৩.৩ শতাংশে পৌঁছেছে। যদিও দেশের নির্মাণ, পর্যটন, কৃষি, টেলিযোগাযোগ ও বনজ শিল্পসহ বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ ও শেয়ারের মালিকানা রয়েছে রাজা মসোয়াতির।

আফ্রিকার ছোট্ট এই দেশটির রাজা মসোয়াতি ঐতিহ্যবাহী রাজকীয় আচার-অনুষ্ঠান ও বিলাসী জীবনযাপনের জন্য ব্যাপক পরিচিত। প্রতিবছর ‌‌‘‘রিড ড্যান্স’’ নামের এক প্রাচীন নৃত্য উৎসবে নতুন করে একজন স্ত্রী নির্বাচন করেন তিনি। ঐতিহ্যের প্রতীক হিসেবে নতুন স্ত্রী বেছে নেয়ার এই আয়োজন নিয়ে অনেকে প্রশংসা করলেও দেশজুড়ে শুরু হয় সমালোচনা।

এসওয়াতিনির প্রায় ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এমন একটি দেশে রাজপরিবারের সীমাহীন ঐশ্বর্য আর বিলাসী জীবনযাপন নিয়ে তীব্র সমালোচনা রয়েছে।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে আওয়ামী লীগ নেতাসহ চারজন গ্রেপ্তার

Next Post

পাচারকৃত অর্থ উদ্ধারে ১২ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোর চুক্তি

Related Posts

পুতিনের হাত থেকে ফসকে গেল সবচেয়ে শক্তিশালী ‍‍`ট্রাম্প কার্ড‍‍`
আন্তর্জাতিক

পুতিনের হাত থেকে ফসকে গেল সবচেয়ে শক্তিশালী ‍‍`ট্রাম্প কার্ড‍‍`

ইরানে আবার হামলা করতে পারেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

ইরানে আবার হামলা করতে পারেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

Next Post
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোর চুক্তি

পাচারকৃত অর্থ উদ্ধারে ১২ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকগুলোর চুক্তি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

ইরান যুদ্ধ চলতে থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

মন্ত্রীদের ছবিই যেন চাঁদাবাজির লাইসেন্স

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি লাইন বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সব জেনেও নিশ্চুপ বিএসইসি

সব জেনেও নিশ্চুপ বিএসইসি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET