সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ ১৪৩২ | ৩০ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আমিরাতে দুটি টাগবোট রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আমিরাতে দুটি টাগবোট রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন
93
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : চট্টগ্রামভিত্তিক জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড চলতি জুলাই মাসেই সংযুক্ত আরব আমিরাতে দুটি টাগবোট রপ্তানি করতে যাচ্ছে। আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হবে ‘খালিদ’ ও ‘ঘায়া’ নামের এ দুটি জলযান।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম বোট ক্লাবে এক সংবা সম্মেলনে এ তথ্য জানান ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান।

এ সময় ক্রেতা প্রতিষ্ঠানসহ আমিরাত দূতাবাস ও বাংলাদেশের সামরিক ও বাণিজ্যিক খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই দুটি টাগবোটের রপ্তানিমূল্য ১৫ লাখ ২৫ হাজার মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৬০ লাখ টাকা।

সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালে ওয়েস্টার্ন মেরিন ও মারওয়ান শিপিংয়ের মধ্যে আটটি জাহাজ নির্মাণের একটি চুক্তি হয়। এর আওতায় দুটি টাগবোট ছাড়াও রয়েছে চারটি ল্যান্ডিং ক্রাফট ও দুটি ট্যাংকার। এর মধ্যে ‘রায়ান’ নামের একটি ল্যান্ডিং ক্রাফট ইতোমধ্যে চলতি বছরের জানুয়ারিতে হস্তান্তর করা হয়েছে। বাকি পাঁচটি জাহাজ আগামী বছরের মধ্যে হস্তান্তর করা হবে।

ওয়েস্টার্ন মেরিনের ইতিহাস তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়, ২০১৭ সালে মারওয়ান শিপিংয়ের কাছে প্রথম জাহাজ রপ্তানি করে তারা। এখন পর্যন্ত ১১টি দেশে মোট ৩৪টি জাহাজ রপ্তানি করেছে, যার মোট বাজারমূল্য ১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আবদুল হাফিজ, আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হুমাই মোহাম্মদ আবদুল্লাহ দারউইশ আলতামিমী এবং মারওয়ান শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আহমে আলমারজুকি।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানির ইতিহাস শুরু হয় ২০০৮ সালে, ঢাকার আন শিপইয়ার্ড অ্যান্ড সিপওয়েজ ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে। এরপর ২০১০ সালে ওয়েস্টার্ন মেরিন জার্মানিতে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে কার্যকরভাবে টিকে রয়েছে এ দুটি প্রতিষ্ঠানই।

প্রসঙ্গত, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তবে আর্থিক সংকট ও দীর্ঘদিন লভ্যাংশ না দেয়ায় বর্তমানে কোম্পানিটি জেড শ্রেণিভুক্ত। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ছিল ৮ টাকা ৯০ পয়সা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আন্তর্জাতিক বাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

Next Post

বস্ত্র খাতে সহযোগিতা বাড়াবে মার্কিন তুলা উৎপাদনকারীরা

Related Posts

সুতা আমদানিতে শুল্কারোপ হলে সংকটে পড়বে পোশাক খাত
অর্থ ও বাণিজ্য

সুতা আমদানিতে শুল্কারোপ হলে সংকটে পড়বে পোশাক খাত

অর্থ ও বাণিজ্য

ইন্ট্রাকোর বন্ধ দুই সহযোগী প্রতিষ্ঠান নিয়ে শঙ্কা

অর্থ ও বাণিজ্য

১০০ কোটি টাকা মূলধনের নতুন ব্যবসা আনছে এসিআই

Next Post
বস্ত্র খাতে সহযোগিতা বাড়াবে মার্কিন তুলা উৎপাদনকারীরা

বস্ত্র খাতে সহযোগিতা বাড়াবে মার্কিন তুলা উৎপাদনকারীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সিরিয়ায় ফের গুগলের বিভিন্ন সেবা চালু

ভেনেজুয়েলার তেলে মার্কিন নিয়ন্ত্রণ বিশ্ব তেলবাজারে নতুন বাস্তবতা

আমানতকারীদের মুনাফার বিষয়টি বিবেচনা করা হোক

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বর্তমান প্রেক্ষাপটে কর্মসংস্থান ও বেকারত্ব




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET