সোমবার, ১১ মে, ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩ | ২৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হাম প্রতিরোধে প্রচারণায় জোর স্বাস্থ্যমন্ত্রীর

আরও চার জনের মৃত্যু পথশিশুদের বিনামূল্যে আইসিইউ সেবা

Share Biz News Share Biz News
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬.১:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হামের টিকাদান কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জনসম্পৃক্ততা বাড়ানো এবং শতভাগ শিশুর অংশগ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ৬ মাস থেকে পাঁচ বছর (৫৯ মাস) বয়সী সব শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। এ কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গলিতে গলিতে প্রচারণা চালাতে হবে; যাতে এটি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয় এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশ নেয়। গতকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত হাম টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তাদের পূর্বের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে এ কর্মসূচিকে সফল করতে হবে।
বিশেষ করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনÑএই দুই গুরুত্বপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও তৎপর হওয়ার আহ্বান জানান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও চারজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও ছয়জন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ২৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৫০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২ হাজার ৬৩৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। বিজ্ঞপ্তিতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অপরদিকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল
বস্তিতে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য জানানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের সবাইকে নিয়ে যে যার এলাকায় সাংগঠনিক শক্তি নিয়ে এই ক্যাম্পেইন সফল করুন। এই ক্যাম্পেইন রাজনীতিবিদদের জন্য সুযোগ। আপনারা ঘরে ঘরে গিয়ে টিকাদান কর্মসূচি সম্পর্কে মানুষকে তথ্য দিন।
আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম প্রতিরোধের বৃহৎ ক্যাম্পেইন পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, হাম যেমন দ্রুত ছড়ায়, টিকার মাধ্যমে তেমনি একে দ্রুত নির্মূল করা সম্ভব।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যদি অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনতে পারি। তবে এ প্রাদুর্ভাব এখনই থামানো সম্ভব হবে।
দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে এম এ মুহিত বলেন, শুধু নিজের বাচ্চা টিকা নিল কি নাÑতাতেই হাম প্রতিরোধ করা সম্ভব নয়। গোষ্ঠীর সবার মধ্যে রোগ প্রতিরোধ তৈরি করা গেলেই এটি প্রতিরোধ করা সম্ভব। ১০০ জনে অন্তত ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে, বাংলাদেশ নবজাতক হাসপাতালে হাম আক্রান্ত পথশিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইসিইউ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত গতকাল রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম অডিটোরিয়ামে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আইসিইউ সেবার উদ্বোধন করেন।
তিনি বলেন, পথশিশুদের জন্য বাংলাদেশ নবজাতক হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে মিজেলস (হাম) আইসিইউ উদ্বোধনের মাধ্যমে গুরুতর অসুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জরুরি নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করার একটি মানবিক ও জনস্বাস্থ্যভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার সূচনা করা হলো। এ উদ্যোগ শুধু আর্তমানবতার সেবায় স্থাপিত একটি দৃষ্টান্ত নয়, এটি হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের প্রজেক্ট ‘পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ’ চিকিৎসার সূচনা।
শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এবং সভাপতিত্ব করেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান। এ সময় ডা. মজিব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিকট পথশিশুদের জন্য চালু হওয়া বিনামূল্যের মিজেলস (হাম) আইসিইউ সেবাকে আরও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে তিনটি আইসিইউ ভেন্টিলেটর মেশিন স্থাপনের অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত হয়। ‘পথ নবজাতকেরা আপনজন, হবে না কোনো বিভাজন’Ñএই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা সমাজে সহমর্মিতা, দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

Next Post

উদ্যোক্তার অভাবে ধুঁকছে কুড়িগ্রাম বিসিক শিল্পনগরী

Related Posts

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’
শীর্ষ খবর

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

এডিপির আকার ছাড়াচ্ছে তিন লাখ কোটি টাকা
শেষ পাতা

এডিপির আকার ছাড়াচ্ছে তিন লাখ কোটি টাকা

ব্যাংকে অধিক তারল্যেও ঋণে পিছিয়ে শিল্প খাত
শেষ পাতা

লজিস্টিক সংকটে বাধাগ্রস্ত রপ্তানি সক্ষমতা: ডিসিসিআই

Next Post

উদ্যোক্তার অভাবে ধুঁকছে কুড়িগ্রাম বিসিক শিল্পনগরী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET