শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আ. লীগ সরকারের মেগা প্রকল্প গুলো দুর্নীতি আর ভুলে ভরা: পরিকল্পনা উপদেষ্টা

Share Biz News Share Biz News
শুক্রবার, ১১ জুলাই ২০২৫.১২:০০ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আ. লীগ সরকারের মেগা প্রকল্প গুলো দুর্নীতি আর ভুলে ভরা: পরিকল্পনা উপদেষ্টা
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা এক হাজার ৩০০। যার সবগুলোই নেয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের।

২০২৪ এর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় এক বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। কোনটা থমকে গেছে আর কোনটা চলছে মন্থর গতিতে।

এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকারের নেয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পের বাড়তি ব্যয় কমানো, নকশা ও ঠিকাদার পরিবর্তনের কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ কারণেই মেগা প্রকল্পগুলোর কাজে ধীরগতি রয়েছে।

আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো সরকার দ্রুত বাস্তবায়ন করতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এরইমধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে কাজ শুরু হয়েছে এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে। চলতি অর্থ বছরের মাঝামাঝি পুরোদমে সক্রিয় হবে প্রকল্পগুলো।’

মেট্রোরেলের এম আর টি-০৬ লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে জাইকার সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘এম আরটি লাইন-৫ এর কাজও সচল রয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ আইএমইডিকে আরও শক্তিশালী করা হচ্ছে। প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হবে।’ সূত্র সময় টিভি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

Next Post

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেপ্তার

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

এক সপ্তাহে পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১১ হাজার ৭১৫ কোটি টাকা

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ওরিয়ন ইনফিউশন ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে
অর্থ ও বাণিজ্য

ওরিয়ন ইনফিউশন ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

Next Post
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেপ্তার

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET