শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইউরোমানির স্বীকৃতিতে বাংলাদেশের সেরা ট্রানজেকশন ব্যাংক এইচএসবিসি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬.৭:৩৮ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইউরোমানির স্বীকৃতিতে বাংলাদেশের সেরা ট্রানজেকশন ব্যাংক এইচএসবিসি
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ইউরোমানি অ্যাওয়ার্ডসে ‘সেরা ট্রানজেকশন ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই সম্মাননা দেশের শীর্ষস্থানীয় ট্রানজেকশন ব্যাংক হিসেবে এইচএসবিসির ধারাবাহিক ও শক্তিশালী ভূমিকারই প্রতিফলন।

দেশের বাণিজ্যিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এইচএসবিসি ক্রস-বর্ডার সাপ্লাই চেইনের জন্য ট্রেড ও ক্যাশ ম্যানেজমেন্ট অবকাঠামো আধুনিকীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। একই সঙ্গে ইউরোমানি এইচএসবিসিকে বিশ্বের সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক এবং এশিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরের সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

এই স্বীকৃতির পেছনে রয়েছে এইচএসবিসির সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম, যার মাধ্যমে ক্রস-বর্ডার ও অভ্যন্তরীণ লেনদেনকে একটি একক প্ল্যাটফর্মে সংযুক্ত করা সম্ভব হয়েছে। এর অংশ হিসেবে সম্পূর্ণ কাগজবিহীন ও রিয়েল-টাইম ট্রেড ঋণ এবং সরবরাহকারীদের পরিশোধের সুবিধার্থে চালু করা হয়েছে ট্রেডপে। পাশাপাশি স্বয়ংক্রিয় সাপ্লাই চেইন ফাইন্যান্স (এসসিএফ) এবং রিসিভেবলস ফাইন্যান্স (আরএফ) সমাধান সংযুক্ত করা হয়েছে, যা গ্রাহকদের কার্যকরী মূলধন আরও দক্ষভাবে ব্যবস্থাপনায় সহায়তা করছে এবং সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করছে।

ক্যাশ ম্যানেজমেন্ট খাতে এইচএসবিসি সরকারি ও কর্পোরেট ট্রেজারির সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করেছে। এর মধ্যে রয়েছে সরকারের স্বয়ংক্রিয় চালান ব্যবস্থা (ই-চালান)। পাশাপাশি রিয়েল-টাইম ব্যালেন্স, লেনদেন অনুসন্ধান ও পেমেন্ট শুরু করার সুবিধায় চালু করা হয়েছে আধুনিক এপিআই (API), যার মাধ্যমে গ্রাহকরা সরাসরি তাদের ইআরপি ও টিএমএস প্ল্যাটফর্ম থেকে একাধিক অ্যাকাউন্ট দক্ষতার সঙ্গে পরিচালনা ও পেমেন্ট সম্পাদন করতে পারছেন।

এই অর্জন সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান বলেন, ‘এই স্বীকৃতি আমাদের ওপর গ্রাহকদের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশে বাণিজ্য ও লেনদেন আধুনিকীকরণে আমরা যে দীর্ঘ পথ অতিক্রম করেছি তার প্রমাণ। গ্রাহকদের বিশ্বাস ও আস্থার জন্য আমরা কৃতজ্ঞ। ক্রমবর্ধমান ডিজিটাল ও সংযুক্ত বাণিজ্যিক পরিবেশে গ্রাহকদের সহায়তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মাননা আমাদের সেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে গ্রাহকদের প্রবৃদ্ধিতে সহায়তা করার অনুপ্রেরণা জোগাবে।’

বিশ্বব্যাপী ৫৭টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এইচএসবিসি বাংলাদেশি ব্যবসায়ীদের স্থানীয়ভাবে বিকাশ এবং আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণে সহায়তা করে আসছে। এই পুরস্কার বাণিজ্য সহজতর করা, গ্রাহকদের কার্যকর সমাধান প্রদান এবং সাপ্লাই চেইনজুড়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে উন্নত, সমন্বিত, নিরাপদ ও বৈশ্বিকভাবে সংযুক্ত সমাধান প্রদানে এইচএসবিসির অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঠাকুরগাঁওয়ে দেড় শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান

Next Post

সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষায় সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

Related Posts

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

‘ইসলামী’ নাম ধারণ করল স্ট্যান্ডার্ড ব্যাংক

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও
অর্থ ও বাণিজ্য

সাদ-মুসা গ্রুপের লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকারও

National Feed Mill LTD
মূল্য সংবেদনশীল তথ্য

National Feed Mill LTD

Next Post
সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষায় সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষায় সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET