রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করা যাবে না

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫.৭:০৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, তথ্য-প্রযুক্তি, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করা যাবে না
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট কিংবা টেলিযোগাযোগ সেবা বন্ধ করা যাবে না, এমন স্পষ্ট বিধান যুক্ত করে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ অধ্যাদেশ অনুযায়ী, সিম বা ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে সাংবাদিকদের কাছে অধ্যাদেশের খসড়ার সারসংক্ষেপও তুলে ধরা হয়।

সারসংক্ষেপে জানানো হয়, অনুমোদিত খসড়ায় ‘স্পিচ অফেন্স’-সংক্রান্ত পূর্বের নিবর্তনমূলক ধারা সংশোধন করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এখন কেবল সহিংসতার আহ্বানকেই অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, টেলিযোগাযোগ সেবা-সংক্রান্ত আপিল ও সালিসের নতুন বিধান যুক্ত করা হয়েছে।

খসড়ায় ২০১০ সালের বিতর্কিত সংশোধনী কাঠামো থেকে সরে এসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ক্ষমতা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য আনা হয়েছে।

আগে সব ধরনের লাইসেন্স ইস্যুর অনুমোদন মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হলেও নতুন কাঠামোয় জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু লাইসেন্স ইন্ডিপেনডেন্ট স্টাডির ভিত্তিতে মন্ত্রণালয় অনুমোদন দেবে। তবে, অন্যান্য সব লাইসেন্স ইস্যুর ক্ষমতা পুনরায় বিটিআরসির হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অধ্যাদেশের খসড়া অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে একটি জবাবদিহিমূলক কমিটি গঠন করা হবে। পাশাপাশি বিটিআরসিকে প্রতি চার মাস অন্তর গণশুনানি আয়োজন করতে হবে এবং সেই শুনানির ফল ও অগ্রগতি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ৭ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ

Next Post

অনুষ্ঠিত হলো ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইট

Related Posts

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১১ হাজার ৭১৬ কোটি টাকা

উদ্বোধন না হওয়ার কারণ ও  নতুন তারিখ জানা গেল
অর্থ ও বাণিজ্য

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন আজও হচ্ছে না

কাজী শাহেদ জামিলের  ‘আলাদিনের চেরাগ’
অর্থ ও বাণিজ্য

কাজী শাহেদ জামিলের ‘আলাদিনের চেরাগ’

Next Post
অনুষ্ঠিত হলো ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইট

অনুষ্ঠিত হলো ওয়ালটন–ইন্টেল টেক গালা নাইট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET