শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

Share Biz News Share Biz News
রবিবার, ৯ নভেম্বর ২০২৫.১:৫২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুলের মসজিদে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একজন ছাত্রকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ জাকার্তার উত্তরাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর- বার্তা সংস্থা এএফপি’র।

১৬ বছর বয়সী মুহাম্মদ রিজকি মুজাফফর এএফপিকে বলে, ‘স্কুলে তাৎক্ষণিকভাবে বিশৃঙ্খলা দেখা দেয়, সবাই হুড়োহুড়ি করে মাঠের বাইরে দৌড়ে যায়।’ তিনি আরও বলে, ‘এ ঘটনায় অনেক ছাত্র আহত হয়েছে এবং তাদের অনেককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

মুজাফফর জানায়, স্কুল মসজিদে জুমার নামাজ শুরু হওয়ার ঠিক আগে বিস্ফোরণটি ঘটে।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো বলেন, এই ঘটনায় প্রায় ৫৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩ জন ‘এখনও চিকিৎসাধীন’ রয়েছে।

জাতীয় পুলিশ প্রধান লিস্টিও সিগিত প্রাবোও বলেন, সন্দেহভাজন ব্যক্তি একজন ছাত্র। সে গুরুতর আহত হয়েছে। হাসপাতালে তার অস্ত্রোপচার করা হচ্ছে।

লিস্টিও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে তদন্ত চালিয়ে যাচ্ছি।’

রাজনীতি ও নিরাপত্তাবিষয়ক উপ-সমন্বয়কারী মন্ত্রী লোডেউইজক ফ্রেইড্রিচ পাউলাস জনসাধারণকে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। আন্তারা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লোডেউইজককে উদ্ধৃত করে জানিয়েছে, ‘এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড,’ তদন্ত চলছে।

তিনি বলেন, স্কুল ক্যাম্পাসের মসজিদের পেছনে এবং এর দরজার কাছে বিস্ফোরণগুলো ঘটে।

বোমা স্কোয়াডের টেকনিশিয়ানসহ তদন্তকারীরা স্কুল ক্যাম্পাসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এএফপি’র একজন সাংবাদিক নামাজের গালিচায় প্লাস্টিকের ব্যাগ দেখতে পান।

 

১৭ বছর বয়সী ছাত্রী কিনজা গাইসান রায়ান এএফপিকে বলে, ঘটনাটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। তিনি জাকার্তার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কিনজা আরও বলে, ‘প্রথমে আমরা ভেবেছিলাম কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে বিকট আওয়াজটি এসেছে, সম্ভবত সাউন্ড সিস্টেম থেকে। কিন্তু পরে দেখা গেল যে বিস্ফোরণটি নামাজের জায়গার নিচ থেকে এসেছে।’

একজন ছাত্রের ভাই ফেরদি ইব্রাহিম জানান, বিস্ফোরণের খবর শুনে তিনি ‘তাৎক্ষণিকভাবে আতঙ্কিত’ হয়ে পড়েন।

৩০ বছর বয়সী ইব্রাহিম বলেন, ‘অবশেষে, আমার ভাই-বোনের শিক্ষকের কাছ থেকে আমি ফোন পাই। তারা হাসপাতালের জরুরি কক্ষে চিকিৎসাধীন রয়েছে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

Next Post

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বিশৃঙ্খলা ৭৫০টিরও বেশি ফ্লাইট বাতিল

Related Posts

পত্রিকা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

পত্রিকা

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

পত্রিকা

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

Next Post

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বিশৃঙ্খলা ৭৫০টিরও বেশি ফ্লাইট বাতিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET