শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

Share Biz News Share Biz News
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬.১:৩১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ইরানের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরেই মধ্যপ্রাচ্যে আকাশপথে তৈরি হয়েছে চরম অস্থিরতা। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে লুফথানসা, এয়ার ফ্রান্স এবং ডাচ কেএলএমসহ শীর্ষ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।

এয়ার ফ্রান্স এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে শুক্রবার ও শনিবার প্যারিস থেকে দুবাইগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিমান পরিষেবা স্থগিত থাকবে।

ডাচ কেএলএম এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা বর্তমানে বেশ কয়েকটি উপসাগরীয় দেশ, ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুবাই, সৌদি আরবের রিয়াদ এবং দাম্মাম এবং তেল আবিবের সব ফ্লাইটও বাতিল করেছে।

লুফথানসা এজি জানিয়েছে, তারা আগামী ২৮ মার্চ পর্যন্ত তেহরানের ফ্লাইট বাতিল করেছে এবং চলতি মাসের বাকি দিনগুলোতে দিনের বেলায় তেল-আবিব এবং জর্ডানের আম্মানে ফ্লাইট চলাচল করবে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট এবং ফ্লাইট ট্র্যাকিং সাইট ঋষরমযঃৎধফধৎ২৪-এর তথ্য অনুসারে, লুক্সেমবার্গের পতাকাবাহী বিমান সংস্থা লুক্সা এয়ার, যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ এবং কম খরচের ডাচ বিমান সংস্থা ট্রান্সভিয়ার দুবাইগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

একই ধরনের সতর্কতা অবলম্বন করে ইউনাইটেড এয়ারওয়েস এবং এয়ার কানাডাও ইসরায়েলে তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে।

আন্তর্জাতিক বিমান চলাচল বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের দামামা বেজে ওঠায় বিমান সংস্থাগুলো বিমা ঝুঁকি এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই কঠোর পদক্ষেপ নিচ্ছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমান বহনকারী (এয়ারক্রাফট ক্যারিয়ার) রণতরি ইউএসএস আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশে রওনা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে ইরানের উপকূলের আশপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে।

সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭

Next Post

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET