বুধবার, ২০ মে, ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৩ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

উদ্ভাবন ও নেতৃত্বে তরুণদের এগিয়ে আসার আহ্বান: শিক্ষা উপদেষ্টা

Share Biz Online Share Biz Online
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫.৫:১১ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
উদ্ভাবন ও নেতৃত্বে তরুণদের এগিয়ে আসার আহ্বান: শিক্ষা উপদেষ্টা
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে, যাতে তারা নিজেদের দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।

রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং ওআইসি সদস্য দেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন ওআইসি-এর সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর আফতাব আহমেদ খোখের, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান (সমাবর্তন বক্তা), এবং আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

আইইউটির প্রতি বাংলাদেশের অঙ্গীকার প্রফেসর ড. আবরার বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে, তিনি বলেন। তিনি আরো বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়, এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ।

ভবিষ্যতের জন্য দক্ষ তরুণ গড়ে তোলা শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।

আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে, তিনি উল্লেখ করেন।

তিনি তরুণদের প্রতি আহ্বান জানান যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।

বিশ্বাস, নৈতিকতা ও অন্তর্ভুক্তি ড. আবরার ২০২৪ খ্রিষ্টাব্দে জুলাই মাসের আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের স্মরণ করেন, বিশেষভাবে আইইউটি অ্যালামনাই জাহিদুজ্জামান তানভিন-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আইইউটির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সমাজের অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের শিক্ষা একটি আমানত এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, আর সহমর্মিতা হোক তোমার শক্তি।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজীপুর মহানগর বিএনপি সভাপতির মানহানি মামলা

Next Post

আজ মাঠে মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

Related Posts

আমাদের গবেষকদের দেশে ফেরানোর উপায় কী?
শিক্ষা

আমাদের গবেষকদের দেশে ফেরানোর উপায় কী?

ফ্রান্স বাড়াচ্ছে টিউশন ফি
শিক্ষা

ফ্রান্স বাড়াচ্ছে টিউশন ফি

শিক্ষা

ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা

Next Post
আজ মাঠে মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

আজ মাঠে মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আশাজাগানিয়া লভ্যাংশ বিতরণ বহুজাতিক কোম্পানিগুলোর

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

দেশে আমদানি বেড়েছে জীবাশ্ম জ্বালানির

পুঁজিবাজারভিত্তিক ইশতেহার বাস্তবায়নে জোর

ভোগ্যপণ্যের মজুত স্থিতিশীল আছে : বাণিজ্যমন্ত্রী

ব্যবসায় দায়িত্বশীল আচরণ প্রতিযোগিতা সক্ষমতার গুরুত্বপূর্ণ উপাদান: বাণিজ্যমন্ত্রী

চামড়াশিল্পে টেকসই উন্নয়নে নানা পদক্ষেপ সরকারের

বেতন-ভাতা সংকটের শঙ্কা চামড়া ও পাদুকা খাতে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET