সোমবার, ১১ মে, ২০২৬
২৮ বৈশাখ ১৪৩৩ | ২৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কুড়িগ্রামে ক্ষুদ্র-কুটির শিল্পের উজ্জ্বল সম্ভাবনা

উদ্যোক্তার অভাবে ধুঁকছে কুড়িগ্রাম বিসিক শিল্পনগরী

Share Biz News Share Biz News
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬.১:০৬ পূর্বাহ্ণ
বিভাগ - শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম: কুড়িগ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগকারী না থাকায় পঁয়তাল্লিশ বছরেও জমে উঠতে পারেনি বিসিক শিল্পনগরী। অটো রাইসমিলস প্রযুক্তিতে শুধু চালকল নির্ভরশীল এ শিল্পনগরীতে নেমেছে ধস। ঋণ প্রদান কার্যক্রমে অনেক নারী উদ্যোক্তা থাকার পরও সৃষ্টি হয়নি কোনো বিনিয়োগকারী।
জানা যায়, ১৯৮১ সালে ২০ একর জমি অধিগ্রহণের মাধ্যমে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। শুরুতেই কৃষি ভিক্তিক বিনিয়োগকারীর মাধ্যমে অধিকাংশ প্লটে স্থাপন করা হয় চালকল। প্রযুক্তিনির্ভর অটো রাইস মিল আসায় এই শিল্পনগরীর এনালগ যুগের চালকলগুলো অধিকাংশ বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই শিল্প নগরীর স্থাপিত মিল কারখানাগুলো খুঁড়িয়ে চলছে। শিল্পনগরীতে ৮৮টি উন্নত এবং ৪৫টি অনুন্নত প্লটের মধ্যে বরাদ্দকৃত অনুন্নত ছয়টি প্লট ৪৩তম সভায় বাতিল করা হয়েছে। বাতিল করা প্লটগুলো এখনও কাউকে নতুন করে বরাদ্দ দেওয়া হয়নি। এই শিল্পনগরীতে উৎপাদনরত খাদ্য ও খাদ্যজাত শিল্প রয়েছে ২২টি। নির্মাণাধীন একটি এবং বন্ধ আছে দুটি। উৎপাদনরত বস্ত্র ও বস্ত্রজাত শিল্প চারটি, পাট ও পাটজাত শিল্প দুটি, রসায়ন ও ওষুধ শিল্প সাতটি, প্রকৌশল শিল্প রয়েছে একটি। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এক হাজার ১২৪ জনের। এর মধ্যে নারীদের কর্মসংস্থান হয়েছে ৪২৪ জনের। শিল্পনগরীতে স্থাপিত শিল্প কারখানাগুলোর উৎপাদন চলমান থাকলেও শিল্পে তারা তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না। এই শিল্প নগরীর অধিকাংশ কারখানা নামমাত্র উৎপাদন করে; যাতে করে তাদের বরাদ্দকৃত প্লট বাতিল না হয়।
অপরদিকে, বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী যৌথভাবে অনেক উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছেন। ২০২১ সাল থেকে প্রণোদনার আড়াই কোটি টাকা এবং ২০১৫ সাল থেকে ৬০ লাখ টাকার ঋণ আদান-প্রদানের মাধ্যমে ঋণ কার্যক্রম চালু রাখা হয়েছে। বর্তমানে ৩৬৫ জন উদ্যোক্তা ঋণ নিয়ে তা ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করেছেন। এর মধ্যে নারী উদ্যোক্তা রয়েছেন উল্লেখযোগ্য পরিমাণ। তারা সরকারি সহযোগিতা পেলে ভালো বিনিয়োগকারী হতে পারবেন।
নারী উদ্যোক্তা লাকী আক্তার, ইয়াছমিন বেগম, সুলতানা রাজিয়া, জুলিয়া জুলকারনাইন বলেন, আমরা দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা হয়ে ক্ষুদ্র ও কুটির শিল্পে কাজ করে

যাচ্ছি। আমাদের উৎপাদিত পণ্য দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। আমরা সরকারি সহযোগিতা পেলে এই জেলার জন্য ভালো বিনিয়োগকারী হতে পারব।
শিল্প নগরীর বিনিয়োগকারী নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এই শিল্প নগরীতে চাতালের সংখ্যাই বেশি। অটো রাইস মিলস চালু হওয়ায় এই শিল্প নগরীর অনেক চালকল শিল্পে ধস নেমেছে। তারা কোনো রকমে শুধু তাদের অবস্থান ধরে রেখেছেন। হাসিনা সরকারের পতনের পরে এই শিল্পনগরীর প্লট বরাদ্দ পাওয়া অনেক বিনিয়োগকারী গা ঢাকা দিয়েছেন। তাদের কারখানাগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে এই শিল্পনগরী রাস্তাগুলো সংস্কার করে বিনিয়োগকারীর মাধ্যমে উন্নত শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব।
বিসিক কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ বলেন, কুড়িগ্রাম কৃষিপ্রধান জেলা হওয়ায় শিল্পনগরী গড়ে উঠেছে কৃষিভিক্তিক। এই জেলার চিলমারী উপজেলায় একটি নৌ-বন্দর এবং ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দর আছে। আমাদের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এখন এই শিল্পনগরীতে বিনিয়োগকারীর মাধ্যমে ভালো কিছু করা সম্ভব। আমরা ঋণ কার্যক্রমে ভালো উদ্যোক্তা ও ভালো বিনিয়োগকারী তৈরির চেষ্টা করছি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আরও চার জনের মৃত্যু পথশিশুদের বিনামূল্যে আইসিইউ সেবা

Next Post

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বাড়বে দেশের প্রবাসী আয়

Related Posts

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’
শীর্ষ খবর

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

এডিপির আকার ছাড়াচ্ছে তিন লাখ কোটি টাকা
শেষ পাতা

এডিপির আকার ছাড়াচ্ছে তিন লাখ কোটি টাকা

ব্যাংকে অধিক তারল্যেও ঋণে পিছিয়ে শিল্প খাত
শেষ পাতা

লজিস্টিক সংকটে বাধাগ্রস্ত রপ্তানি সক্ষমতা: ডিসিসিআই

Next Post

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বাড়বে দেশের প্রবাসী আয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

ঢাকায় টেকসই ও ভূমিকম্প-সহনশীল আবাসনের নতুন দিগন্ত

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

চাঁদার নামে বেতন কর্তন কর্মকর্তাদের অসন্তোষ

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে দেশের ‘তুলা খাত’

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে বিপর্যস্ত ঢাকা

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ডিএসইতে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET