শনিবার, ১৬ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মধ্যপ্রাচ্যের সংঘাত

উন্নয়নশীল দেশের জন্য এডিবির বিশেষ ঋণ সহায়তা

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক ও আর্থিক চাপ মোকাবিলায় উন্নয়নশীল সদস্যদেশগুলোর জন্য বিশেষ সহায়তা বা ঋণ প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কানদা বলেন, এই সহায়তার অর্থ দ্রুত বিতরণযোগ্য এবং প্রয়োজন অনুযায়ী এর পরিমাণ বাড়ানো হবে। সহজ শর্তে দেওয়া এ সহায়তার আওতায় বাজেট সহায়তার পাশাপাশি বাণিজ্য ও সরবরাহ অর্থায়নের মাধ্যমে জরুরি পণ্য, বিশেষ করে তেল আমদানিতে সহায়তা দেওয়া হবে।

এডিবি জানিয়েছে, বৈশ্বিক বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জ্বালানি তেলের দামের অস্থিরতা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় পরিবহন ব্যয় ও সময় বেড়েছে। ফলে শুধু জ্বালানি নয়, পেট্রোকেমিক্যাল, সারসহ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহেও ঝুঁকি তৈরি হয়েছে। এতে কৃষি ও খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পর্যটন ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল দেশগুলো বাড়তি ঝুঁকিতে রয়েছে।

এই পরিস্থিতিতে এডিবির সহায়তার দুটি প্রধান দিক রয়েছে। প্রথমত, বাড়তি আর্থিক চাপ মোকাবিলায় সরকারগুলোকে দ্রুত বাজেট সহায়তা দেওয়া হবে। এজন্য ব্যাংকের ‘কাউন্টারসাইক্লিক্যাল সাপোর্ট ফ্যাসিলিটি’ ব্যবহার করে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়তা করা হবে।

দ্বিতীয়ত, বাণিজ্য ও সরবরাহ অর্থায়ন কর্মসূচির আওতায় বেসরকারি খাতকে সহায়তা দিয়ে জ্বালানি, খাদ্যসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানি সচল রাখা হবে। বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই কর্মসূচির আওতায় সীমিত সময়ের জন্য তেল আমদানিতে সহায়তা আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এডিবি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে তাৎক্ষণিক সহায়তা নিয়ে আলোচনা শুরু করেছে। পাশাপাশি সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার ওপর জোর দিচ্ছে সংস্থাটি।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটির সদস্যসংখ্যা ৬৯, যার মধ্যে ৫০টি দেশ এ অঞ্চলের।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে হতাশ ডিএসই!

Next Post

৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
দিনের খবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

Next Post

৮ মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET