শেয়ার বিজ ডেস্ক : ডেলিভারি রাইডারদের সহায়তা ও সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ‘প্যান্ডা রাইডার্স পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স’ পরিকল্পনার অংশ হিসেবে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে এমন এক হাজার রাইডারকে বিনা খরচে দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।
‘প্যান্ডা রাইডার্স পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স’ এর ফলে দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্ব’র ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবেন রাইডাররা। এই বিমা পরিকল্পনার আওতায়, দুর্ঘটনার কারণে মৃত্যু বা স্থায়ীভাবে শারীরিক অক্ষমতা ঘটলে রাইডার বা তার পরিবার সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং আংশিক অক্ষমতার ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
এই উদ্যোগ সম্পর্কে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিক মুকিতুর খান বলেন,“রাইডাররা ফুডপ্যান্ডার ইকোসিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই বিমা পরিকল্পনা মাধ্যমে আমরা তাদের কল্যাণ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছি। এর ফলে তারা আর্থিকভাবে নিরাপদ বোধ করবেন।”
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
এস এস/
প্রিন্ট করুন






Discussion about this post