শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৫) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২০.২৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৬১ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০ দশমিক ৭৮ টাকা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০ দশমিক ১৭ টাকা বা ২১ দশমিক ৭৯ শতাংশ।
অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৬ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ দশমিক ৫৮ টাকা। সে হিসেবে অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০ দশমিক ৩২ টাকা বা ২০ দশমিক ২৫ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ দশমিক ৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ দশমিক ৮০ টাকা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ দশমিক ০৮ টাকা।
আরআর/////
প্রিন্ট করুন










Discussion about this post