নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে আয়োজিত হতে যাওয়া ‘সরস্বতী পূজা ২০২৬’-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। তরুণ প্রজন্ম, শিক্ষা এবং সাংস্কৃতিক উদযাপনে নিজেদের সংযোগ আরও দৃঢ় করতেই ভিভোর এই বিশেষ উদ্যোগ।
সরস্বতী পূজা মানেই বিদ্যা, জ্ঞান এবং সৃজনশীলতার এক অনন্য মিলনমেলা। প্রতিবছর এই পূজাকে ঘিরে এনএসইউ ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষা ও জ্ঞানের এই উৎসবে শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবং তাদের সৃজনশীল প্রতিভাকে সাপোর্ট করতে এবার এনএসইউ প্রাঙ্গণে থাকছে ভিভো।
ভিভো মনে করে, প্রতিটি উৎসবের পেছনেই থাকে সুন্দর কিছু গল্প, আর আধুনিক স্মার্টফোন প্রযুক্তি সেই গল্পগুলোকে সবার সামনে তুলে ধরতে সাহায্য করে। এনএসইউ সরস্বতী পূজা ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে ভিভো চায় শিক্ষার্থীদের সৃজনশীলতাকে প্রযুক্তির মাধ্যমে আরও ছড়িয়ে দিতে। বিদ্যা ও জ্ঞানের এই উৎসবে ভিভোর স্মার্টফোনগুলো হবে শিক্ষার্থীদের ভাবনার নতুন মাধ্যম, যা উৎসবের প্রতিটি রঙিন মুহূর্তকে দারুণভাবে ধরে রাখবে এবং স্মরণীয় করে তুলবে।
ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি জানান, ‘শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে তরুণদের সংযোগই আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলে। এনএসইউ সরস্বতী পূজা ২০২৬-এর টাইটেল স্পন্সর হয়ে আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক উদযাপনের পাশে থাকতে পেরে গর্বিত।’
অন্যদিকে, এনএসইউ সরস্বতী পূজা আয়োজক কমিটি মনে করেন, ভিভোর মতো একটি আন্তর্জাতিক ও তরুণবান্ধব ব্র্যান্ডের অংশগ্রহণ আয়োজনের পরিসর ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। কমিটির এক সদস্য জানান, ‘ভিভোর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের উৎসবকে নতুন মাত্রা দেবে এবং শিক্ষার্থীদের জন্য আরও প্রাণবন্ত পরিবেশ তৈরি করবে।’
প্রিন্ট করুন











Discussion about this post