চট্টগ্রাম ব্যুরো: ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আসছে আরও অন্তত গ্যাস বহনকারী চারটি জাহাজ। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’ ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাবোতে অবস্থান করছে।
বন্দর সূত্র জানায়, এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরও একটি এলএনজি পরিবাহী জাহাজ আজই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আজ ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ‘পল’ নামের একটি এলপিজিবাহী জাহাজ বন্দরে ভিড়বে। এ ছাড়া আগামী বুধবার (১৫ এপ্রিল) অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল অ্যাঙ্গোলা থেকে ‘লোবিটো’ নামের দুটি বড় এলএনজি কার্গো আসার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করছে সরকার।
প্রিন্ট করুন









Discussion about this post