রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
২৯ চৈত্র ১৪৩২ | ২৪ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

এসএমই উদ্যোক্তাদের জন্য ভিসা মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬.৫:৪৯ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এসএমই উদ্যোক্তাদের জন্য ভিসা মাল্টিকারেন্সি বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য অনুমোদিত স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় বি-টু-বি লেনদেনের সুবিধা দিতে ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ দেশের এসএমই খাতের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ, গতিশীল ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে সহায়ক হবে।

গত ২১ জানুয়ারি ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্ড সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম হাসান সাত্তার।

ব্যাংক সূত্রে জানানো হয়, রেগুলেটরি গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক মুদ্রা লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এই কার্ড চালু করা হয়েছে, যা আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমে এসএমই উদ্যোক্তাদের আরও সক্ষম করে তুলবে। ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্বাচিত এসএমই গ্রাহকরা নির্ধারিত এসএমই বিজনেস কোটার আওতায় বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন। এই সুবিধার আওতায় বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে।

কার্ডগুলো দেশ ও বিদেশে পিওএস, এটিএম এবং ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে। ফলে এসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাপনা হবে আরও সহজ ও ঝামেলাহীন এবং বৈশ্বিক অর্থনীতিতে তাঁদের সক্রিয় অংশগ্রহণ ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে এসএমই খাত। ভিসা মাল্টিকারেন্সি এসএমই বিজনেস ডেবিট ও ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে আমরা দেশের উদ্যোক্তাদের জন্য একটি বাস্তব ও সময়োপযোগী ব্যাংকিং সল্যুশন নিশ্চিত করছি, যা আন্তর্জাতিক লেনদেন পরিচালনায় তাঁদের আরও সক্ষম করে তুলবে। এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আমরা কৃতজ্ঞ।’

ভিসার পক্ষে বক্তব্য দেন সাব্বির আহমেদ। তিনি বলেন, ‘এসএমইদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে ডিজিটাল পেমেন্ট সল্যুশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে এসএমইদের সহায়তায় আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।’

এই উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সল্যুশনের মাধ্যমে এসএমই খাতকে সহায়তার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ব্র্যাক ব্যাংক। দেশের এসএমই খাতের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অপারেশনাল ও বহর সীমাবদ্ধতায় সাময়িক স্থগিত ম্যানচেস্টার ফ্লাইট: বিমান

Next Post

জাতীয় বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নবায়ন করল ইবিএল ও আইসিডিডিআর, বি

Related Posts

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করল অনার
করপোরেট কর্নার

দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করল অনার

দেশে প্রথম বিস্পোক ফ্রেঞ্চ ডোর এআই রেফ্রিজারেটর উন্মোচন করল স্যামসাং
করপোরেট কর্নার

দেশে প্রথম বিস্পোক ফ্রেঞ্চ ডোর এআই রেফ্রিজারেটর উন্মোচন করল স্যামসাং

এবি ব্যাংক পিএলসি. ও আইরনম্যান কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
করপোরেট কর্নার

এবি ব্যাংক পিএলসি. ও আইরনম্যান কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

Next Post
জাতীয় বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নবায়ন করল ইবিএল ও আইসিডিডিআর, বি

জাতীয় বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নবায়ন করল ইবিএল ও আইসিডিডিআর, বি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET