সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই, ব্যাংকের কার্যক্রম বন্ধ ৩ ঘণ্টা

Share Biz Online Share Biz Online
সোমবার, ৩ নভেম্বর ২০২৫.৬:৩১ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই, ব্যাংকের কার্যক্রম বন্ধ ৩ ঘণ্টা
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : সুনামগঞ্জ ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে ওই শাখার কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সোমবার সকালে পৌর শহরের ট্রাফিক পয়েন্টের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ওই ব্যাংক কার্যক্রম বন্ধ ছিল। হামলায় আহত হন ব্রাক ব্যাংকের ওই শাখার ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেন।

ব্যাংক কর্তৃপক্ষ ও মামলা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ৩টার দিকে ওমর গণি নামে এক গ্রাহক তার স্ত্রীর অ্যাকাউন্টে ৮০ হাজার টাকা জমা দিতে আসেন। এসময় অন্যরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ওমর গণি লাইনে না দাঁড়িয়ে টাকা জমা দেয়ার চেষ্টা করলে অন্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেনের সঙ্গে ওমর গণির তর্ক হয়। সর্বশেষ ওই শাখার ম্যানেজার শহীদুল ইসলাম দুজনকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু সোমবার সকালে ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেন ব্যাংকের নিচে আসলে দলবল নিয়ে তার ওপর হামলা চালায় ওমর গণি। এসময় তাকে ছুরিকাঘাতের পর তার সঙ্গে থাকা মোবাইল-মানিব্যাগ এবং ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা। হৈ-চৈ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ব্যাংক ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রোববার বিকেলে বাগ্‌বিতণ্ডার পর বিষয়টি আমি মীমাংসা করে দিয়েছিলাম। কিন্তু সোমবার সকালে তিনি (বেলায়েত) নিচে নামার পর তার ওপর হামলা করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এতে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক কার্যক্রম বন্ধ ছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এ অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে ওমর গণির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের চাবি উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। ওমর গণিসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাতীয় নির্বাচনে তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা খালেদা জিয়ার

Next Post

হাইকোর্টে স্থগিত ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি

Related Posts

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
সারা বাংলা

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

অর্থ ও বাণিজ্য

শেষ সময়ে জমজমাট চট্টগ্রামের ঈদবাজার

অর্থ ও বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে ১৬ জ্বালানিবাহী জাহাজ পথে আরও তিনটি

Next Post
হাইকোর্টে স্থগিত ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি

হাইকোর্টে স্থগিত ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET