সোমবার, ৪ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কানাডার নৌবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, ফিচার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে (আরসিএন) ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপি।

বিবৃতিতে বলা হয়, কানাডা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার ‘প্রতিশোধ’ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান দাবি করেছে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিকতার নীতির আওতায় ইরান রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও ঘোষণা করছে। তবে এই ঘোষণার ফলে কানাডার নৌবাহিনীর ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৪ কানাডা আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এর ফলে আইআরজিসির সদস্যদের কানাডায় প্রবেশ নিষিদ্ধ হয় এবং কানাডার নাগরিকদের জন্য ওই বাহিনী বা এর সদস্যদের সঙ্গে যে কোনো ধরনের লেনদেন অবৈধ হয়ে পড়ে।

এছাড়া কানাডায় আইআরজিসি বা এর সদস্যদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করার বিধানও কার্যকর হয়। কানাডা সরকার অভিযোগ করেছে, আইআরজিসি ইরানের ভেতরে ও বাইরে মানবাধিকার লঙ্ঘনে ধারাবাহিকভাবে জড়িত এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে আগ্রহী ভূমিকা পালন করছে।

কানাডার এ সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ফ্লাইট পিএস৭৫২ ভূপাতিত হওয়ার ঘটনা। ২০২০ সালের জানুয়ারিতে তেহরান থেকে উড্ডয়নের পরপরই ওই বিমানটি ভূপাতিত হয়। এতে ১৭৬ জন যাত্রী ও ক্রু নিহত হন, যাদের মধ্যে ৮৫ জন ছিলেন কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দা।

পরে আইআরজিসি স্বীকার করে যে, তাদের বাহিনীই বিমানটি ভূপাতিত করেছে। তবে তারা দাবি করে, নিয়ন্ত্রণকারীরা ভুলবশত বিমানটিকে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করেছিলেন।

এর আগে ২০১২ সালে কানাডা ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সে সময় ইরানকে ‘বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি’ হিসেবে আখ্যা দেয় অটোয়া।

এদিকে ইরানের প্রধান শত্রু যুক্তরাষ্ট্র ২০১৯ সালের এপ্রিলে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। গত মাসে অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার অভিযোগ, দেশটির ভূখণ্ডে সংঘটিত হামলার পেছনেও এই বাহিনীর ভূমিকা রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পপি চাষে নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে আফগান কৃষকরা

Next Post

প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরবিদায়

Related Posts

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে: ট্রাম্প

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?
ফিচার

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

Next Post

প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিরবিদায়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ‘কমিউনিটি এডুসুইট ৩৬০’ উদ্বোধন

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে: ট্রাম্প

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

ব্যাংক খাতের পতনে কমেছে সূচক-লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET