নিজস্ব প্রতিবেদক: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর ২৮তম সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিইউবি’র উপাচার্য অধ্যাপক ড. এইচ. এম. জাহিরুল হক।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য মিস আলিফ রুদাবা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত সিন্ডিকেট সদস্য মেজর জেনারেল (অব.) আবুল কালাম মো. হুমায়ুন কবির।
এছাড়াও সভায় অংশ নেন সিইউবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার।
সভায় সিন্ডিকেট সদস্যরা একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ২৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন, ২৫তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫ সালের ভর্তি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং একাডেমিক ও নন-একাডেমিক জনবল নিয়োগের অনুমোদন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার বাস্তবায়নে কোনো ধরনের আপস না করার জন্য কর্তৃপক্ষকে জোরালো আহ্বান জানান। তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে সকল একাডেমিক বিভাগে খ্যাতনামা ও স্বনামধন্য অধ্যাপক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা আরও সুদৃঢ় করবে।’
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস আলিফ রুদাবা শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ইউজিসি’র বিধিমালা এবং সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মনীতি যথাযথভাবে পরিপালনের আহ্বান জানান।
প্রিন্ট করুন










Discussion about this post