নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের জন্য আরও উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নতুন স্থানে এবং আরও বড় পরিসরে কিশোরগঞ্জ এসএমই/কৃষি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
কিশোরগঞ্জ পৌরসভার শাহাব উদ্দিন মসজিদ রোডে অবস্থিত হোসেন্দী ট্রেড সেন্টারে স্থানান্তরিত এই নতুন ব্রাঞ্চে গ্রাহকদের জন্য রাখা হয়েছে আধুনিক ব্যাংকিং অবকাঠামো ও সর্বাধুনিক সুযোগ-সুবিধা, যা উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত ১১ নভেম্বর ২০২৫ ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে ব্রাঞ্চটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (উত্তর) এ. কে. এম. তারেক, হেড অব স্মল, কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস নজরুল ইসলাম, রিজিওনাল হেড তানভির আহমেদসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংকের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এই ব্রাঞ্চটি নতুন স্থানে স্থানান্তর করা হয়েছে। আধুনিক অবকাঠামো ও উন্নত সেবার সমন্বয়ে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও দ্রুত, সহজ ও কার্যকর ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সেবার পাশাপাশি দেশব্যাপী ফিজিক্যাল ব্যাংকিং চ্যানেল নেটওয়ার্কও ক্রমাগত বিস্তৃত করছে। বর্তমানে ব্যাংকটির সারাদেশে ৩০৫টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট কার্যক্রম পরিচালনা করছে, যা দেশের অন্যতম বৃহৎ ও বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে পরিচিত।
প্রিন্ট করুন











Discussion about this post