শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

কুষ্টিয়ায় ইউসিবির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬.৫:৪২ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কুষ্টিয়ায় ইউসিবির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ায় দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন।

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মিজানুর রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক বিশেষ সেমিনার।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন খাঁন বলেন, ‘সরকার প্রতি বছর নগদ অর্থ ছাপানো, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। ডিজিটাল লেনদেন, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো গেলে এসব ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তাও বাড়বে।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ। ইউসিবি গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এই রূপান্তরের অংশ হতে পেরে ইউসিবি গর্বিত।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ‘ক্যাশলেস বাংলাদেশ ইনিশিয়েটিভ’-এর সামগ্রিক ধারণা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন। পরে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা।

সেমিনার শেষে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের বুথে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নগদবিহীন অর্থনীতির গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইউসিবিসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল চালু করল ব্র্যাক ব্যাংক

Next Post

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে: শিক্ষা মন্ত্রণালয়

Related Posts

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ
করপোরেট কর্নার

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত
করপোরেট কর্নার

ব্যবসায়িক সাফল্যে ১৮৮ প্লাজা ও কর্মকর্তা সম্মানিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব
করপোরেট কর্নার

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বর্ণিল বৈশাখী উৎসব

Next Post
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে: শিক্ষা মন্ত্রণালয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET