রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্রিকেটার মোস্তাফিজ ইস্যু কারও জন্য ভালো নয় : অর্থ উপদেষ্টা

Share Biz News Share Biz News
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬.১:৩৪ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা, স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নিলামের ৯ কোটি ২০ লাখ রুপি কি পাবেন মোস্তাফিজ?
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে। মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি। তবে যেটা হয়েছে, তা দুঃখজনক। দুই দেশের কারও জন্যই এটা ভালো হয়নি।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

এ সময় সাংবাদিকেরা অর্থ উপদেষ্টার কাছে জানতে চান, আপনি বলছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় সরকার। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হলো। এ অবস্থায় পরবর্তী সময়ে কী ধরনের প্রভাব পড়তে পারে?

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের এখানে কোনো প্রভাব পড়েনি। ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটা শব্দ উচ্চারিত হয়নি।’

কোনো প্রভাব পড়বে কি নাÑসাংবাদিকের এমন পাল্টা প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার দিক থেকে দেখছি না, অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং যৌক্তিক উপায়ে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা অর্থনীতির সঙ্গে আমাদের কেনাকাটার বিষয়ে কোনো প্রভাব পড়বে না।’

এটি শুধু অর্থ-বাণিজ্যের বিষয় নয়, পারস্পরিক সম্পর্কের বিষয় আছে। সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারব না। পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাকে জিজ্ঞাসা করতে পারেন।’

আপনি সেদিন বলছিলেন, ভারত প্রতিবেশী, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ চলছে। এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা, রাজনৈতিক কি নাÑএ ধরনের প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনি পরিপ্রেক্ষিতটা দেখুন, শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি। মোস্তাফিজুর একজন ভালো ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার। যারা নিয়েছে, তারা পর্যালোচনা করেই নিয়েছে। তাকে দয়াদাক্ষিণ্য করে নেয়নি। ওরা সেটা হঠাৎ বন্ধ করে দেবে, সেটা তো খুব দুর্ভাগ্যজনক।’

আরেক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল। পৃথিবীর লোকজন যায়নি? হিটলারকে ঘৃণা করলেও সবাই কিন্তু গিয়েছিল। আমার মনে হয়, একটা আবেগের কাজ হয়েছে। দুই পক্ষ একটু বিবেচনা করলে সমাধান হবে।’

গত ৩১ ডিসেম্বরের মধ্যে যে এনবিআর দুই ভাগ হওয়ার কথা ছিল, এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘হলো না। দেখুন, ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হয় কি না। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। ছোট একটা জিনিস আছেÑহবে; অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এসকিউ ব্রোকারেজের সনদ বাতিল

Next Post

সামাজিক মাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

Related Posts

পত্রিকা

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

পত্রিকা

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

পত্রিকা

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

Next Post

সামাজিক মাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET