মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
২৭ মাঘ ১৪৩২ | ২২ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ক্ষতিপূরণসহ দ্রুত অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫.১:২৩ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ক্ষতিপূরণসহ দ্রুত অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: সব দেনা-পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করে অগ্রণী ব্যাংকের এজেন্ট সার্ভার চালুর দাবি জানিয়েছেন অগ্রণী ব্যাংকের এজেন্ট উদ্যোক্তারা।

আজ বুধবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষে মো. আবু সাইদ বলেন, ‘বিগত ১০ বছর ধরে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সেবা হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও প্রমাণিত। কিন্তু গত ১৯ জুন অগ্রণী ব্যাংক হঠাৎ করেই সারা দেশে আমাদের সব এজেন্ট আউটলেট একসঙ্গে বন্ধ করে দেয়। আমাদেরকে সাময়িক বন্ধের নোটিশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে দ্রুতই তারা নিজস্ব ব্যবস্থায় এজেন্ট চালু করবে। ব্যাংকের জিএম রাউফা হকও তা নিশ্চিত করেছিলেন। দুঃখজনকভাবে আজ প্রায় ৬ মাস পার হয়ে গেলেও ব্যাংক ম্যানেজমেন্টের সেই সাময়িক বন্ধ শেষ হয়নি। প্রথমে তারা বাংলাদেশ ব্যাংকের আপত্তির মিথ্যা অজুহাত দেখিয়ে ২০২৩ সাল থেকে বিল-কমিশন বন্ধ করে দেয়, সবশেষে এজেন্ট ব্যবসাই বন্ধ করে দেয়। আর এখন আদালতের অজুহাত দেখিয়ে ৬ মাস ধরে লাখো গ্রাহকের সার্ভিস চালু করছে না।’

তিনি বলেন, ‘আমরা উদ্যোক্তারা আজ নিঃস্ব হয়ে পথে বসেছি। প্রতিটি আউটলেট চালাতে আমাদের মাসে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হয়, যা এখন আমাদের ব্যক্তিগত বিনিয়োগের বোঝা। এর চেয়েও দুঃখজনক, যখন আমরা ব্যাংকের এমডি, চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি, তখন তারা জানিয়ে দেন তারা কোনো সমাধান করবেন না। অথচ এই চেয়ারম্যান ও জিএম রাউফা হকই আমাদের কথা দিয়েছিলেন যে তারা নিজস্ব তত্ত্বাবধানে সফটওয়্যার আপগ্রেড করে আমাদের সঙ্গে সরাসরি চুক্তি করবেন। ব্যাংকের চেয়ারম্যান ও জিএম শুধু তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সফল একটি ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে উত্থাপন করা দাবিগুলো হলো–

১. অগ্রণী ব্যাংক অনতিবিলম্বে সব দেনা-পাওনা ক্ষতিপূরণসহ পরিশোধ করে এজেন্ট সার্ভিস চালু করুক। এক্ষেত্রে হাইকোর্টের আদেশ অবিলম্বে বাস্তবায়ন করা হোক, ব্যাংক অবিলম্বে আপিল বিভাগে তাদের আপত্তি তুলে নিয়ে এজেন্ট সেবা চালু করুক।

২. নারী ও তরুণসহ সারা দেশের উদ্যোক্তাদের দুর্দশার জন্য দায়ী চেয়ারম্যানের পদত্যাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হোক।

৩. আদালতে চলমান আরবিট্রেশন মামলা ব্যাংক কর্তৃক বারবার না পিছিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ১ লাখ ৫৫ হাজার

Next Post

ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

Related Posts

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ল ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য
অর্থ ও বাণিজ্য

নীতি সুদহার অপরিবর্তিত, বাড়ল ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য

উচ্চশিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নিয়েছে ইউজিসি
পত্রিকা

উচ্চশিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নিয়েছে ইউজিসি

ডিজিটাল প্রচারণায় নির্বাচনী প্রার্থীরা
জাতীয়

ডিজিটাল প্রচারণায় নির্বাচনী প্রার্থীরা

Next Post
ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

ব্যবসায়ীদের ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় সূচক

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া জাহান

ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া জাহান

নতুন করে ১০ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET