শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গাজীপুরের কুটির শিল্প মেলা নিয়ে অপপ্রচার ক্ষতির মুখে ক্ষুদ্র উদ্যোক্তারা

Share Biz Online Share Biz Online
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫.৫:০৫ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গাজীপুরের কুটির শিল্প মেলা নিয়ে অপপ্রচার ক্ষতির মুখে ক্ষুদ্র উদ্যোক্তারা
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলমান কুটির শিল্প ও বাণিজ্য মেলা নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত ‘বিতর্কিত’ সংবাদে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে মেলাকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা মেলার ভাবমূর্তি নষ্ট করছে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষতির মুখে ফেলছে।

প্রায় মাসব্যাপী ধরে চলমান মেলা ঘুরে দেখা যায়, পুরো প্রাঙ্গণজুড়ে রয়েছে প্রায় শতাধিক স্টল- যেখানে প্রদর্শিত হচ্ছে কুটির শিল্পের নানা পণ্য, দেশীয় পোশাক, গৃহসজ্জাসামগ্রী, অলংকার, শিশুদের খেলনা ও স্থানীয়ভাবে উৎপাদিত খাবার-দাবার।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মেলাকে কেন্দ্র করে এলাকায় অর্থনৈতিক গতি বেড়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী মেলায় ভিড় করছেন, ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা ভালো বিক্রি পাচ্ছেন। মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর ও পরিবারবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে।

দর্শনার্থী নাছিমা আক্তার ও পলি বলেন, এখানকার পণ্য মানসম্মত ও দামও সাশ্রয়ী। পরিবার নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে। সন্ধ্যা নামতেই রঙিন আলোর ঝলকানিতে মেলা প্রাঙ্গণ দৃষ্টিনন্দন রূপ নেয়। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, মিনি রেল, বাউন্সারসহ নানা রকম রাইড। নিরাপত্তা ব্যবস্থাও ছিল প্রশংসনীয়।

আয়োজক কমিটির সদস্য জাকির হোসেন বলেন, আমরা কর্তৃপক্ষের নির্দেশনা ও সব নিয়মনীতি মেনে মেলা আয়োজন করেছি। এখানে কোনো জুয়া, অসামাজিক কার্যক্রম বা বিশৃঙ্খলার স্থান নেই। গত বছরও আমরা সফলভাবে মেলা আয়োজন করেছিলাম-এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি।

কুটির শিল্প মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ব্যবহার করে মেলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ মেলাটি সম্পূর্ণ আইন-শৃঙ্খলা ও শর্তাবলী মেনে পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠানটি চলছে। তারা জানান, এসব ভ্রান্ত সংবাদ শুধু আয়োজকদের সুনাম ক্ষুণ্ন করছে না, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে।

স্থানীয়রা মনে করছেন, শিমুলতলীর কুটির শিল্প ও বাণিজ্যমেলা এখন গাজীপুরের একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে গড়ে উঠেছে। এটি শুধু ব্যবসায়ীদের আয়বৃদ্ধির সুযোগই দিচ্ছে না, বরং সামাজিক বন্ধন ও বিনোদনেরও একটি ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক

Next Post

গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

Related Posts

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষ
অর্থ ও বাণিজ্য

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষ

রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
সারা বাংলা

রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মনোহরদীতে সাত অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
সারা বাংলা

মনোহরদীতে সাত অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

Next Post
গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে

উত্তরায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৬




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET