শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫.৯:৫৩ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গাজীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলীয় নেতারা বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি, জনগণের কল্যাণেই বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ বিএনপির জেলা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল খন্দকার সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন জীবন।

প্রধান অতিথি মাহমুদ হাসান রাজু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন এবং কৃষক-শ্রমিক-দিনমজুরের পাশে দাঁড়িয়েছেন। তার আদর্শই আমাদের শক্তি-মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি ৩১ দফা রূপরেখা। এটি দেশের ভাগ্য পরিবর্তনের দিকনির্দেশনা। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি, থাকব-গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত।

সভাপতি মোহাম্মদ নাজমুল খন্দকার সুমন বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ অনুসরণ করে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতে আরও মানবিক কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বিরোধীদলের ওপর দমননীতি চালিয়েছে।শতশত মামলার আসামি হয়েছি বহুবার জেলে গিয়েছি নির্যাতিত হয়েছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করছি।

খাবার পেয়ে উপস্থিত হতদরিদ্র মানুষরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমাদের পাশে দাঁড়িয়ে আজ খাবার দিয়েছে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী যুবদল। জিয়া রহমানও মানুষের পাশে থাকতেন, তার দল আজ সেই আদর্শ ধরে রেখেছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, তারেক রহমানের নির্দেশিত রোডম্যাপ অনুযায়ী যুবদল ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজীপুরের কুটির শিল্প মেলা নিয়ে অপপ্রচার ক্ষতির মুখে ক্ষুদ্র উদ্যোক্তারা

Next Post

চীনের সঙ্গে আসিয়ান জোটের বাণিজ্য চুক্তি কী বার্তা দিল যুক্তরাষ্ট্রকে

Related Posts

বিদেশি কুলচাষে বছরে আয় ৫ লাখ টাকা
অর্থ ও বাণিজ্য

বিদেশি কুলচাষে বছরে আয় ৫ লাখ টাকা

অর্থ ও বাণিজ্য

বিক্রিতে আশাবাদী ব্যবসায়ী ছাড় পেয়ে খুশি ক্রেতা

পত্রিকা

ব্যবসা ও কর্মসংস্থানে নতুন গতির প্রত্যাশা

Next Post
চীনের সঙ্গে আসিয়ান জোটের বাণিজ্য চুক্তি কী বার্তা দিল যুক্তরাষ্ট্রকে

চীনের সঙ্গে আসিয়ান জোটের বাণিজ্য চুক্তি কী বার্তা দিল যুক্তরাষ্ট্রকে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET