শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গুণগতমান ও অংশীদারিত্বই রেডিয়েন্টের অগ্রগতির মূল শক্তি

Share Biz News Share Biz News
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫.৭:১২ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
গুণগতমান ও অংশীদারিত্বই রেডিয়েন্টের অগ্রগতির মূল শক্তি
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর উদ্যোগে প্রথমবারের মতো ‘ভেন্ডর কনফারেন্স ২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে শতাধিক উৎপাদক ও সরবরাহকারী এই কনফারেন্সে অংশ নেন। ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘শক্তিশালী অংশীদারিত্ব, টেকসই ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ কনফারেন্স আয়োজন করা হয়।

কনফারেন্সে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নে উৎপাদক ও সরবরাহকারীদের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিদ্যমান স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার, সম্ভাব্য নতুন অংশীদারদের কাছে রেডিয়েন্টের মান ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা উপস্থাপন, বিভিন্ন প্রকল্প ও ক্রয় পরিকল্পনা শেয়ার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে আলোচনা করা হয়।

কনফারেন্সে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী গুণগতমান, অংশীদারিত্ব ও ভবিষ্যৎ ভিশন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “পণ্য, উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করতে রেডিয়েন্ট প্রতিশ্রুতিবদ্ধ ও নিবেদিত। গ্রাহক ও অংশীদারদের জন্য সর্বোচ্চ মানের সেবা ও পণ্য নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

উৎপাদক ও সরবরাহকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা কেবল আমাদের সরবরাহকারী নন, আপনারা আমাদের সহযোগী। আপনাদের সহযোগিতা ছাড়া রেডিয়েন্টের অগ্রগতি সম্ভব নয়। আপনাদের আন্তরিকতা, দক্ষতা ও সদিচ্ছাই আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে রেডিয়েন্ট ও এর অংশীদার প্রতিষ্ঠানসমূহের মধ্যকার এই সহযোগিতা আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

রেডিয়েন্টের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মো. নাসের শাহরিয়ার জাহেদী জানান, ইতোমধ্যে ‘ভিশন ২০৩০’ নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি উৎপাদক ও সহযোগীদের এই ভিশন বাস্তবায়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভিশন ২০৩০-এর পরবর্তী ধাপে ২০৪০ এবং তার পরবর্তী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও ভাবনার কথা উল্লেখ করেন।

কনফারেন্সে আরও বক্তব্য রাখেন নেভিয়ান লাইফ সায়েন্স ও ফার্মাসিল লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মুসাওয়াত শামস জাহেদী। এছাড়াও দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ফার্মেক টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর মি. কিং লেন কং, কিলু অ্যান্টিবায়োটিকস-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস কেলি ঝাং, ম্যাক্সিম ফার্মার চিফ অপারেটিং অফিসার মি. বিশাল ডোকা, লিফার্মার জেনারেল ম্যানেজার মি. এস কে ভাট, টিএসআই গ্রুপের সিনিয়র সেলস ডিরেক্টর মি. কেভিন লি, কেরি ইনগ্রেডিয়েন্টস-এর কমার্শিয়াল ডিরেক্টর মি. রমেশ চোনাথ, বিএএসএফ বাংলাদেশ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব সাজ্জাদুল হাসান এবং কালারকন বাংলাদেশ-এর ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব কাজী মৃনাল আহমেদ।

এছাড়া পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও অংশগ্রহণকারী উৎপাদক-সরবরাহকারীদের মধ্যে পারস্পরিক সংযোগ, ব্যবসায়িক আলোচনা এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি হয়। বিভিন্ন সেশনে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দিনশেষে ফটো সেশনের মাধ্যমে ‘ভেন্ডর কনফারেন্স ২০২৫’-এর আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কিশোরগঞ্জ আরও বড় করে এসএমই/কৃষি ব্রাঞ্চ উদ্বোধন করলো ব্র্যাক ব্যাংক

Next Post

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হামলায় নিহত ১০

Related Posts

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়
করপোরেট কর্নার

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো
করপোরেট কর্নার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬
করপোরেট কর্নার

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

Next Post
অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হামলায় নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হামলায় নিহত ১০

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

ইউক্রেনের কিয়েভ ও খারকিভে ব্যাপক হামলা রাশিয়ার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হলো

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকায় বিশেষ ছাড়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET