নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে এলো সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ গ্রী এসির নতুন ‘এরি’ সিরিজ। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড নতুন এ সিরিজ বাজারজাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির সকল রিটেইল ও পার্টনার শোরুমে এখন ‘এরি’ সিরিজের ১.০, ১.৫ ও ২.০ টন ক্যাপাসিটির মডেল পাওয়া যাচ্ছে।
সম্প্রতি গুলশানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সিরিজের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বে নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রী এসি দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। বাংলাদেশেও গ্রী বর্তমানে শীর্ষস্থানীয় এয়ারকন্ডিশনার ব্র্যান্ড হিসেবে অবস্থান করছে।
অনুষ্ঠানে নতুন ‘এরি’ সিরিজের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরে তিনি জানান, এতে রয়েছে এআই ইনভার্টার কমপ্রেসার, হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি, অটো সেলফ ক্লিনিং সিস্টেম, স্মার্ট হিউমিডিফিকেশন, স্মার্ট ওয়াইফাই সিস্টেম এবং মিনি এনার্জি রিকভারি সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি। এআই ইনভার্টার কমপ্রেসার স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা ও বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে, যা সাধারণ ইনভার্টারের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।
হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি একটানা ১০ ঘণ্টা পর্যন্ত হিটিং সুবিধা দিতে পারে, ফলে শীতকালেও ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পারবেন। মিনি এনার্জি রিকভারি সিস্টেম নিশ্চিত করে আরামদায়ক এয়ার সার্কুলেশন। স্মার্ট হিউমিডিফিকেশন প্রযুক্তি কক্ষের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে পরিবেশ সতেজ রাখে এবং ত্বকের শুষ্কতা কমাতে সহায়তা করে।
এছাড়া কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি ঘণ্টায় সর্বোচ্চ ৯৩ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে বাতাস পরিশোধনে সহায়তা করে। অটোমেটিক সেলফ ক্লিনিং সিস্টেম এসি বন্ধ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ইনডোর ও আউটডোর ইউনিট পরিষ্কার করে, ফলে পরবর্তী ব্যবহারে বাতাস থাকে আরও বিশুদ্ধ।
নতুন সিরিজে রয়েছে উন্নত স্মার্ট ওয়াইফাই সিস্টেম, যা দ্রুত নেটওয়ার্ক সংযোগ স্থাপন করে মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকে এসি নিয়ন্ত্রণের সুবিধা দেয়। এতে ব্যবহার আরও সহজ, সুবিধাজনক ও নির্ভরযোগ্য হয়।
ইলেক্ট্রো মার্ট গ্রুপ গ্রী’র সঙ্গে প্রযুক্তি শেয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশে কারখানা স্থাপন করছে। ফলে দেশের আবহাওয়া ও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী পণ্য প্রস্তুত করা সম্ভব হচ্ছে। পরিবেশ সংরক্ষণে গ্রী পরিবেশবান্ধব কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করছে বলেও জানান ডিএমডি মো. নুরুল আফছার। তিনি বলেন, গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলায় কার্বন নিঃসরণ হ্রাস ও টেকসই উন্নয়ন প্রযুক্তিতে গ্রী বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। ২০০১ সাল থেকে টানা বিশ্বে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ‘শূন্য কার্বন নিঃসরণ’ প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কারও অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সুপার ব্র্যান্ড স্বীকৃতি পেয়েছে গ্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য সম্বলিত গ্রী ‘এরি’ সিরিজ দেশের ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।
প্রিন্ট করুন











Discussion about this post