সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ৩০ আগস্ট ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কনটেইনার জট কমাতে বন্দরে ‘স্টোররেন্ট’ স্থগিত
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

স্বরূপ ভট্টাচার্য, চট্টগ্রাম : দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট হ্যান্ডলিং পাঁচ হাজার টিইইউএস ছাড়িয়েছে।
এর মধ্যে ইমপোর্ট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ১০১ টিইইউস ও এক্সপোর্ট ২ হাজার ৯১৮ টিইইউস। সর্বমোট এক দিনে ৫ হাজার ১৯ টিইইউস হ্যান্ডলিং করেছে সিডিডিএল।
সূত্র জানায়, গত ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার নিয়েছে। এর পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বেড়েছে। সিডিডিএলের কর্মকর্তা ও সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজমেন্ট পয়েন্ট, সিঅ্যান্ডএফ শেডসহ গেটগুলোয় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় আগের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং ত্বরান্বিত হয়েছে। আগে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতা নিরসনে সিডিডিএলের অধীনস্থ কর্মকর্তা ও সদস্যরা অত্যধিক দক্ষ ভূমিকা পালন করেছেন। চলতি মাসের ১ থেকেজ ২৮ আগস্ট পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস হয়েছে, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি। এটি বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।
গত ২৬ আগস্ট কনটেইনার হ্যান্ডলিং নিয়ে একটি অ্যানালাইসিস করা হয়। ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব নেয়ার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। সিডিডিএল দায়িত্ব নেয়ার আগের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব নেয়ার পর ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।
বন্দরের সার্বিক কার্যক্রম বেগবান করতে বেশি কনটেইনার হ্যান্ডলিংয়ের বিকল্প নেই। সিডিডিএল বন্দরের অপারেটর হিসেবে অপারেটিংয়ের একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যৎ অপারেটরদের কাছে এটি মাইলফলক হয়ে থাকবে।
চট্টগ্রাম ড্রাইডকের এ কার্যকর ভূমিকা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া এনসিটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও সহায়ক হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কর আদায়ে আইন প্রয়োগ করতে হবে: এনবিআর চেয়ারম্যান

Next Post

এনটিসির আড়াই লাখ শেয়ার কিনবেন স্বতন্ত্র পরিচালক মামুন

Related Posts

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
সারা বাংলা

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদকীয়

সম্পাদকীয়

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

Next Post
সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা

সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET