শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২ | ২১ জমাদিউস সানি ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চাঞ্চল্যকর মোড় বাবলা হত্যা মামলায়

Share Biz Online Share Biz Online
শনিবার, ৮ নভেম্বর ২০২৫.১২:২৬ অপরাহ্ণ
বিভাগ - শীর্ষ খবর, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চাঞ্চল্যকর মোড় বাবলা হত্যা মামলায়
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া চারজনের ব্যাপারে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এই হত্যাকাণ্ডে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদকে প্রধান আসামি এবং আরও সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানায় খুনের শিকার সরোয়ার বাবলার বাবা আবদুল কাদের বাদি হয়ে মামলাটি করেন। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার ভোরে চান্দগাঁও থানার হাজীরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ‘সরাসরি জড়িত’ আরেকজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বাবলার মৃত্যু নিশ্চিত করতে ঘাতকরা ব্যবহার করে ৭ দশমিক ৬২ বোরের বিদেশি পিস্তল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুনের ঘটনায় কারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনী তা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে।

বুধবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে বাবলাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আবদুল কাদের বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

মামলায় বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তার বাহিনীর কিলিং স্কোয়াডের প্রধান হিসাবে পরিচিত রায়হান আলমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলো-বোরহান উদ্দিন, নেজাম উদ্দিন, আলাউদ্দিন, মোবারক হোসেন ওরফে ইমন ও হেলাল ওরফে মাছ হেলাল। মামলায় প্রধান আসামি করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বা সাজ্জাদ আলীকে। মামলার এজাহারে বড় সাজ্জাদকে মূলহোতা বা পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসাবে উল্লেখ করা হয়েছে।

সরোয়ার বাবলা কিলিং মিশনে জড়িত চারজনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। তারা হলেন পূর্ব রাউজানের বদিউল আলমের ছেলে রায়হান (৩৫), ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ মুসার ছেলে মোবারক হোসেন ইমন (২২), নগরীর খুলশী সিডিএ পুনর্বাসন এলাকার খায়রুল আলমের ছেলে বোরহান (২৭) ও রাউজানের পরীর দিঘির পাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. খোরশেদ (৪৫)। বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন হত্যা মামলার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও পুলিশের দাবি, বড় সাজ্জাদের পরিকল্পনায় চট্টগ্রাম নগরীতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। দুই যুগ ধরে বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ। এক সময় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বড় সাজ্জাদ ‘শিবির ক্যাডার’ হিসাবে পরিচিত। নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী, বাকলিয়া, চকবাজার এলাকা থেকে জেলার হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় তার পরিকল্পনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। তার নির্দেশে অপকর্মের মধ্যে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, বালুমহাল-ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ভবন নির্মাণে ইট-বালুসহ নির্মাণসামগ্রী সরবরাহে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক আধিপত্য-সবই ছিল তাদের নিয়ন্ত্রণে। বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড ছিল ছোট সাজ্জাদ। গত ১৫ মার্চ পুলিশ ঢাকা থেকে সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে। এরপর থেকে সে কারাগারে রয়েছেন। এখন বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করছে রায়হান। রায়হানের বিরুদ্ধে ১৪ মাসে ৯টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারপরও তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।

সরোয়ার হোসেন বাবলার মৃত্যু নিশ্চিত করতে ঘাতকরা বিদেশি ৭ দশমিক ৬২ বোরের পিস্তল ব্যবহার করে। তাও আবার খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সরোয়ারকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। অস্ত্রের আকার ও আঘাত বিশ্লেষণ করে দেখা গেছে এটি শক্তিশালী ৭.৬২ বোর পিস্তলের গুলি। এটি অত্যন্ত শক্তিশালী ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রথম তিনটি গুলির পর মাটিতে লুটিয়ে পড়েন বাবলা। পরে আরও কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে খুনিরা।

বায়েজিদ বোস্তামী থানায় মামলা করার পরপরই র‍্যাব অভিযানে নামে। বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও থানার হাজীপুল এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে। তারা হচ্ছেন আলাউদ্দিন ও হেলাল উদ্দিন। তাদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানাতে শুক্রবার দুপুরে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলন করে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, গ্রেফতার দুজন র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তবে সন্ত্রাসী সাজ্জাদ আলীসহ মামলার অন্য আসামিদের সঙ্গে চলাফেরা রয়েছে বলে তারা জানিয়েছেন। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে রিমান্ডের প্রয়োজন রয়েছে।

এদিকে র‍্যাব কার্যালয়ের সামনে আলাউদ্দিনের বড় ভাই মনজুর আলম বলেন, আলাউদ্দিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার সকালে তাকে বাসা থেকে র‍্যাব সদস্যরা গ্রেফতার করে নিয়ে এসেছেন। সে এরশাদ উল্লাহর প্রচারণায় কেন গুলি করবে। তার সঙ্গে বাবলার কোনো দ্বন্দ্ব নেই। একই কথা বলেন মনজুরের সঙ্গে থাকা আলাউদ্দিনের স্ত্রী দোলা আক্তার। তিনি বলেন, আমার স্বামী ব্যবসা করেন। কোনো খারাপ কাজে জড়িত নন।

বাবলা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত একজনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তবে তার নাম মামলার এজাহারে উল্লেখ নেই। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিন। তিনি জানান, বাবলা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম এজাহারে নেই। তবে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

গণসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা এবং আত্মীয়স্বজন আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নিরাপত্তা বাহিনীকে দায়ী করলেন শেখ হাসিনা

Next Post

বিশ্বব্যাংকের অর্থায়ন প্রকল্পে চলছে দুর্নীতির উৎসব

Related Posts

পত্রিকা

চ্যালেঞ্জের মুখে না.গঞ্জের কৃষি অর্থনীতি

গভীর হচ্ছে ইসলামী ব্যাংকের সংকট
অর্থ ও বাণিজ্য

গভীর হচ্ছে ইসলামী ব্যাংকের সংকট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

Next Post
বিশ্বব্যাংকের অর্থায়ন প্রকল্পে চলছে দুর্নীতির উৎসব

বিশ্বব্যাংকের অর্থায়ন প্রকল্পে চলছে দুর্নীতির উৎসব

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দুুর্নীতিবাজরা মামলার প্রক্রিয়ায়

দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর

কিশোর গ্যাং: আইনের আড়ালে বেড়ে ওঠা প্রজন্ম

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সাবেক চেয়ারম্যান-এমডিসহ ১৬৩ জনের বিরুদ্ধে দুদকের ৫টি মামলা

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET