শনিবার, ১৬ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৫ মে ২০২৬.২:২৭ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চীনে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।

হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির একটি ওয়ার্কশপে এ বিস্ফোরণ ঘটে। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে) বিস্ফোরণটি ঘটে। নিহতদের অধিকাংশই ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই প্রায় ৫০০ জন ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার তৎপরতা শুরু করেন। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানার আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কারণ, কারখানাটির কাছেই কালো বারুদের দুটি গুদাম রয়েছে, যা নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িঘরের দরজা-জানালা কেঁপে ওঠে। তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, আতশবাজি উৎপাদনে চীন বিশ্বে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। ২০২৫ সালে বৈশ্বিক বাজারে প্রায় ১১৪ কোটি ডলারের আতশবাজি সরবরাহ করেছে চীনা প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে বিক্রি হওয়া মোট আতশবাজির প্রায় দুই-তৃতীয়াংশই চীন থেকে আসে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘অপকর্ম’ কমবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

Next Post

গাজীপুরে যুবদল নেতা সুমনের পিতার ইন্তেকাল, আজ জানাজা

Related Posts

ট্রাম্প-শি শীর্ষ বৈঠকেও অগ্রগতি অনিশ্চিত
আন্তর্জাতিক

ট্রাম্প-শি শীর্ষ বৈঠকেও অগ্রগতি অনিশ্চিত

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ইসরায়েলের
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ইসরায়েলের

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের
আন্তর্জাতিক

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের

Next Post
গাজীপুরে যুবদল নেতা সুমনের পিতার ইন্তেকাল, আজ জানাজা

গাজীপুরে যুবদল নেতা সুমনের পিতার ইন্তেকাল, আজ জানাজা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET