চট্টগ্রাম ব্যুরো : দেশের খ্যাতনামা শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে চাঁদাবাজাদের হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক।
আজ বুধবার (৭ জানুয়ারি) মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠানো চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে লোয়াব প্রেসিডেন্ট বলেন, স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের নগরীর সিরাজউদ্দৌল্লা রোডস্থ বাড়িতে চাঁদাবাজির জন্য একটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, মোস্তাফিজুর রহমান দেশের একজন শীর্ষস্থানয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি দেশের তৈরি পোশাক শিল্প, ওষুধশিল্প, গ্যাস (এলপিজি), কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং মিডিয়া খাতে উল্লেখযোগ্য ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এবং তার পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কেবল ব্যক্তিগত ব্যাপারের বিষয় নয় বরং সার্বিকভাবে শিল্প বাণিজ্যের পরিবেশ এবং বিনিয়োগ নিরাপত্তার জন্যও বড় হুমকি। এ ধরণের ঘটনা অব্যাহত থাকলে ব্যবসায়ী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগবে এবং দেশের বিনিয়োগ, উৎপাদন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে।
মোস্তাফিজুর রহমানের বাড়িতে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিল্পাঞ্চল, ব্যবসায়িক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার আহ্বান জানান তিনি।
লোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক বলেন, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাসা-বাড়িতে হামলা, হুমকি ও চাঁদাবাজির ঘটনায় দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারপূর্বক কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা। বিশেষ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমারের ওপর সংঘটিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার ব্যবস্থা কার্যকর করাসহ সংশ্লিষ্ট থানা ও ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা মেওয়া যাতে আর ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে লক্ষ্যে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।
প্রিন্ট করুন








Discussion about this post