শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জবি শিক্ষার্থীদের আদালত চত্বরে প্রতিবাদী বিক্ষোভ

Share Biz Online Share Biz Online
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫.৬:০২ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জবি শিক্ষার্থীদের আদালত চত্বরে প্রতিবাদী বিক্ষোভ
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় আসামি বার্জিস শাবনাম বর্ষা, মো. মিহির রহমান ও ফারদিন আহমেদ আয়লানকে আদালতে তোলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়।

এই সময় জুবায়েদ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত চত্বরে মুহুর্মুহু শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এই সময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে জুবায়েদ হত্যা জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

এই সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই খুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিপ্লবে বলিয়ান, নির্ভীক জবিয়ান’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘জুবায়েদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘উই ওয়ান্ড- উই ওয়ান্ড, জাস্টিস, জাস্টিস’, সহ বিভিন্ন শ্লোগান দেন।

বিক্ষোভ মিছিল জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জোবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস কাজের সাহস না পায়।

জবি ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, ১ মাসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুরান ঢাকায় জবিয়ানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশেষ পদক্ষেপ প্রশাসনকে গ্রহণ করতে হবে।

এই সময় উপস্থিত আছেন জবি শাখা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, জবি শাখা ছাত্র অধিকারের সভাপতি এ কে এম রাকিব, আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির সংগঠক মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বংশাল থানার সূত্রে জানা যায়, ঘটনার পরদিন সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ভাংনা এলাকা থেকে মাহির রহমান, একই রাতে বর্ষার নিজ বাসা থেকে তাকে এবং পরে শান্তিনগর চামেলীবাগ এলাকা থেকে ফারদীন আহম্মেদ আয়লানকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সাথে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

গত এক বছর ধরে জোবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানীটোলায় ১৫, নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রি ও বায়োলজি পড়াতেন।

এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় তিনি খুন হন। বাসার নিচ তলার সিঁড়ি থেকে তিন তলা পর্যন্ত সিড়িতে রক্ত পড়েছিলো। তিন তলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। এদিন রাতেই আটক করা হয় জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাকে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আন্দোলনের ক্ষতি পোষাতে শনিবার থেকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে

Next Post

কী করবেন, মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে?

Related Posts

আগামী ২১ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা
দিনের খবর

আগামী ২১ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব অবরোধ
জাতীয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

জাতীয়

প্রাথমিকে ফিরছে না লিখিত পরীক্ষা, মূল্যায়ন আগের পদ্ধতিতেই

Next Post
কী করবেন, মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে?

কী করবেন, মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে

উত্তরায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৬




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET