শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সেমিকন্ডাক্টরে প্রবৃদ্ধি ১০২ শতাংশ

জানুয়ারিতে ৬৫.৮ বিলিয়ন ডলারের এআই চিপ রপ্তানি দক্ষিণ কোরিয়ার

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬.২:৩৪ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
জানুয়ারিতে ৬৫.৮ বিলিয়ন ডলারের এআই চিপ রপ্তানি দক্ষিণ কোরিয়ার
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: দক্ষিণ কোরিয়া গত জানুয়ারি মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রফতানির রেকর্ড গড়েছে। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের দ্রুত বিস্তারের ফলে দেশটির তৈরি চিপের চাহিদা বেড়ে যাওয়ায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সরকার।

রোববার প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার মোট রফতানি দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৯ শতাংশ বেশি। একই সঙ্গে ইতিহাসে এই প্রথম জানুয়ারিতে দেশটির রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াল।

বিশ্বের অন্যতম শীর্ষ মেমোরি চিপ উৎপাদনকারী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর পণ্যগুলো বর্তমানে এআই অবকাঠামো উন্নয়নে অপরিহার্য হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ও এসকে গ্রুপ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জানুয়ারি মাসে সেমিকন্ডাক্টর রফতানি হয়েছে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা বছরে ১০২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি। এটি দেশটির মাসিক চিপ রফতানির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর এক মাস আগে, ডিসেম্বরে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের চিপ রফতানির মাধ্যমে সর্বোচ্চ রেকর্ড গড়ে দক্ষিণ কোরিয়া।

এছাড়া হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধির ফলে অটোমোবাইল রফতানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারিতে এই খাতে রফতানি ২১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ বিলিয়ন ডলারে।

এদিকে বাণিজ্য সাফল্যের মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে চাপে পড়েছে সিউল। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন। এ জন্য তিনি দক্ষিণ কোরিয়ার সংসদকে পূর্বের বাণিজ্য চুক্তি অনুমোদন না দেওয়ার জন্য দায়ী করেন।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে সিউল ও ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার কথা ছিল। তবে গত নভেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এটি কোনো বাধ্যতামূলক আইনি চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক (এমওইউ), ফলে সংসদীয় অনুমোদনের প্রয়োজন নেই।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডিএনসিসি প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Next Post

সূচকের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন

Related Posts

আন্তর্জাতিক

পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় সূচক

আন্তর্জাতিক

হার্ভার্ডের সঙ্গে সব এ্যাকাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন

আন্তর্জাতিক

রাশিয়া-যুক্তরাস্ট্রের পরমাণু চুক্তির মেয়াদ শেষ

Next Post
ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান

সূচকের উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET