রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
১০ মাঘ ১৪৩২ | ৬ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

টার্গেট করা হচ্ছে গণঅভ্যুত্থানের নায়কদের: নাহিদ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫.১:৪২ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর, রাজনীতি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
টার্গেট করা হচ্ছে গণঅভ্যুত্থানের নায়কদের: নাহিদ
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণঅভ্যুত্থানে যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল এবং যারা অংশগ্রহণকারী তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকের এই দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে মুক্তিযুদ্ধপন্থি লেখক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার যারা স্বাধীনতাকামী ব্যক্তি ছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের যারা চিন্তাশীল মানুষ ছিলেন। স্বাধীনতার পক্ষে ছিলেন তাদেরকে হত্যা করা হয় যাতে বাংলাদেশ জাতি হিসেবে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। ৫৪ বছরে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙক্ষাকে বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করে যেতে হয়েছে। ২৪ এর বিপ্লবের মধ্যে দিয়ে সেই লড়াই আত্মত্যাগ আবারও করতে হয়েছে। বাংলাদেশের প্রতিটি লড়াইয়ে বুদ্ধিজীবীদের একটি শ্রেণি নিজে যেমন পক্ষে ছিল আবার অপর শ্রেণি বিপক্ষে ছিল। এই আওয়ামী লীগের সময়েও আওয়ামীপন্থি কিছু বুদ্ধিজীবী তারা বিভিন্ন নামে আওয়ামী লীগের মতদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সন্মতি তৈরি করেছে।

তিনি আরো বলেন, আমরা ৫ আগস্টের পরেও এই সময়েও সেটি দেখতে পাচ্ছি। বুদ্ধিজীবীর নাম করে ৫ আগস্টের বিরুদ্ধে জুলাই এর বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন তারা আছেন, তারা কথা বলবেন এবং দেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরাই বুদ্ধিজীবী দিবসে যাতে সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা ধারণ করতে চাই তাদের আকাঙক্ষাকে, আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ৭১, ২৪ এবং ৪৭ এর আমাদের যে ঐতিহাসিক লড়াই ছিল সেই লড়াইকে ধারণ করে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততোই মনে আতঙ্ক তৈরি করা হচ্ছে সেই দিক থেকে সরকারের কোনো পদক্ষেপ আশ্বস্ত করতে পারছে কি না জানতে চাইলে নাহিদ বলেন, আমরা বলেছি যে জননিরাপত্তার বিষয়ে সরকারের দুর্বলতা রয়েছে। আইনশৃঙ্খলার জায়গায় মানুষের সেই আস্থাটা এখনো আসেনি। আমরা এখন দেখতে পাচ্ছি নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণঅভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি, যারা নায়ক ছিল, নেতা ছিল এবং যারা অংশগ্রহণকারী ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। ওসমান হাদির ওপরে হামলার ঘটনা পুরো জাতি দেখেছে। ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টায় লিপ্ত ছিল তাদের কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা বলতে চাই অতি দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই পরিকল্পনা এবং আয়োজনের সঙ্গে যারা জড়িত প্রশাসন থেকে শুরু করে সরকারের ভেতরে বাইরে যারা নীলনকশা করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে। আমরা মনে করে এই সময়ে আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম জাতীয় ঐক্য রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্ত থাকলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। ফলে আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গণতন্ত্রের যে যাত্রা সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন মাসুদের ব্যাংক হিসাব জব্দ

Next Post

‘নির্বাচন বানচালের চেষ্টায় ভয় দেখান হচ্ছে, সরকার জবাব দেবে’

Related Posts

হাজার কোটি টাকা হাতিয়ে উধাও ৩০ ব্যবসায়ী!
অর্থ ও বাণিজ্য

হাজার কোটি টাকা হাতিয়ে উধাও ৩০ ব্যবসায়ী!

বন্ধ রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি
অর্থ ও বাণিজ্য

বন্ধ রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি

খেলাপি ঋণ আদায়ে শীর্ষে রূপালী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

খেলাপি ঋণ আদায়ে শীর্ষে রূপালী ব্যাংক

Next Post
রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না, এভাবে অভ্যস্ত হয়ে গেছে

‘নির্বাচন বানচালের চেষ্টায় ভয় দেখান হচ্ছে, সরকার জবাব দেবে’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে

অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা প্রয়োজন

দেশ গঠনে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা

ইরানে মার্কিন হামলার শঙ্কা মধ্যপ্রাচ্যে বহু ফ্লাইট বাতিল

বিয়ের অনুষ্ঠানে ও মাহফিলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET