শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
২ মাঘ ১৪৩২ | ২৮ রজব ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ঠাকুরগাঁওয়ে দেড় শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ৭ জানুয়ারি ২০২৬.৭:২২ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ঠাকুরগাঁওয়ে দেড় শতাধিক পরিবহন শ্রমিকের বিএনপিতে যোগদান
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করলেন দেড় শতাধিক পরিবহন শ্রমিক। বালিয়াডাঙ্গী উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের নেতৃত্বে আজ বুধবার বিকেলে তারা বিএনপিতে যোগদান করেন।

পৌর শহরের কালিবাড়িস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাসভবনে তাদের বরণ করে নেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন নবাগত শ্রমিকদের ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, “আজ যারা বিএনপিতে যোগদান করেছেন তারা মূলত আমাদেরই মানুষ। গত ১৭ বছরের নির্যাতনের শিকার হয়ে তারা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পরেছিলেন। আজ আমাদের ঘরের মানুষ আবার আমাদের কাছে ফিরে এসেছে এতে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের এই যোগদান আগামী দিনে বিএনপির আন্দোলন ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এদিকে ঠাকুরগাঁওয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
“জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেযাম” এই ¯স্লোগানে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা খলিল উল্লাহ সাহেবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম (আফেন্দী)। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো: ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামান, নীলফামারী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল রিয়াজী, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমদাদুল হক (শাহী হুজুর), সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, যুব বনিয়তের সভাপতি মাওলানা মুফতি আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনে একই জোটে থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ঠাকুরগাঁও-১ আসনে জোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী করতে নিজেদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা সনাতনী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: ফয়সল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা সনাতনী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মধ্যে মুক্তা রানী, দ্রৌপদী রানী, নিত্যানন্দ রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে মাদার অব ডেমোক্রেসি, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মেনাযাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি, পৌর বিএনপির’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং ঠাকুরগাঁও সদর উপজেলা সনাতনী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা এক ফোনে

Next Post

ইউরোমানির স্বীকৃতিতে বাংলাদেশের সেরা ট্রানজেকশন ব্যাংক এইচএসবিসি

Related Posts

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষ
অর্থ ও বাণিজ্য

হিলিতে লক্ষ্যমাত্রার বেশি সরিষা চাষ

রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
সারা বাংলা

রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মনোহরদীতে সাত অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা
সারা বাংলা

মনোহরদীতে সাত অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

Next Post
ইউরোমানির স্বীকৃতিতে বাংলাদেশের সেরা ট্রানজেকশন ব্যাংক এইচএসবিসি

ইউরোমানির স্বীকৃতিতে বাংলাদেশের সেরা ট্রানজেকশন ব্যাংক এইচএসবিসি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

১৫ বছর ধরে বিনিয়োগ ক্ষয়ে ধুঁকছে পুঁজিবাজার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানিতে কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সেমিকন্ডাক্টর ও আবাসন ব্যবসায় নামছে এসিআই

খালেদা জিয়ার নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে

উত্তরায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ৬




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET