শনিবার, ১৬ মে, ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ঠাকুরগাঁওয়ে আমন রোপণে ব্যস্ত কৃষক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ঠাকুরগাঁওয়ে আমন রোপণে ব্যস্ত কৃষক
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শামসুল আলম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা দেশের উত্তরের কৃষিনির্ভর একটি জেলা। আমন রোপণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। সদর উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, কিছু স্থানে চারা তুলছেন আর রোপণ শুরু করেছেন কৃষকরা। কিন্তু বৃষ্টির অভাবে কৃষকরা চারা রোপণ করতে পারছেন না। আর আগে থেকেই যারা চারা রোপণ করেছেন। পানির অভাবে ধানক্ষেত ফেটে চৌচির হয়ে আছে। এতে করে মারাত্মক সমস্যায় পড়েছেন কৃষকরা। কয়েকদিন আগের হালকা বৃষ্টির সঙ্গে বেশ কিছু কৃষককে শ্যালোমেশিন ও বরেন্দ গভীর নলকূপের সাহায্যে পানি দিতে দেখা যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান, রুহিয়া, দানারহাট, বরুনাগাঁও ও রাণীশংকৈল, শীবগঞ্জ, নারগুন, বেগুনবাড়ী, খোঁচাবাড়ী, পীরগঞ্জ, হরিপুর উপজেলাসহ রুহিয়া থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমনের চারা উঠানো ও রোপণের দৃশ্য। এতে দলবেঁধে শ্রমিকরা কোথাও আমনের চারা তুলছেন, আবার কোথায় চারা রোপণ করছেন। এদের মধ্যে নারী শ্রমিকদের চারা রোপণের দৃশ্য চোখে পড়ে বেশ কয়েক জায়গায়।

জনপ্রিয় বেশ কয়েকটি জাতের ধান আবাদ করা হবে বলে জানান কৃষকরা। তবে বৃষ্টির পানির অভাবে উঁচু জমিতে লাগানো ধানক্ষেত শুকিয়ে গেছে। এতে করে বৃষ্টির পানির অপেক্ষায় রয়েছেন তারা।

সদর উপজেলার ভেলজান গ্রামের কৃষক আলম হোসেন জানান, তিনি এ বছর আড়াই একর জমিতে আমন ধান লাগানোর পরিকল্পনা করেছি। কিন্তু কয়েক দিন ধরে হালকা বৃষ্টির মধ্যে গভীর নলকূপের সাহায্যে কিছু জমিতে আমনের চারা লাগিয়েছি। কিছু জমিতে বৃষ্টির অভাবে এখনও লাগাতে পারিনি।

সদর উপজেলার আখানগর এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, প্রত্যেক বছরের মতো এ বছর তিনি তিন একর জমিতে আমন লাগাবেন। জমি প্রস্তুতও করেছেন, কিন্তু বৃষ্টির পানির অভাবে এখনও রোপণ করতে পারেননি। এ অবস্থায় আমন লাগানোর সময় পেরিয়ে যাওয়ার চিন্তায় রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চলতি বছর জেলায় এ বছর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে ৬০ হাজার ৪০ হেক্টর। যাতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় চার লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তিন লাখ ৯৭ হাজার ৪৫০ মেট্রিক টন।

ঠাকুরগাঁও বিএমডির নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলায় মোট বিএমডি’র নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলায় প্রায় এক হাজার ৫০০ গভীর নলকূপ ও এলএলপি পাম্প চালু রয়েছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা অন্যান্য ফসলের মতো ধানের জন্যও বিখ্যাত। এ জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। প্রত্যেক বছর আমন মৌসুমে কৃষকদের যাবতীয় পরামর্শ ও সেবা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর থেকে প্রদান করা হয়। এ বছরও দেয়া হয়েছে। তবে বৃষ্টির অভাবে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে উঁচু জমিগুলোতে পানি থাকছে না। তবে বৃষ্টির পানি না হওয়া পর্যন্ত সম্পূরক সেচ ব্যবস্থা চালু রাখা হয়েছে। গভীর নলকূপগুলো সচল রয়েছে। সবকিছু ঠিক থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত উৎপাদন হবে এবং কৃষকরা এ বছরও ধানের ন্যায্যমূল্য পাবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাবনায় আধিপত্য বিস্তারের গোলাগুলিতে আহত ১২

Next Post

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ ২ জন

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
দিনের খবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

Next Post
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ ২ জন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ ২ জন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET