শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিলো কোম্পানিটির। এবিষয়ে জানতে গত ১৭ আগস্ট কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ০৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৩২ টাকা ৮০ পয়সায়। আর গত ১৭ আগস্ট শেয়ারটির দর বেড়ে ৫২ টাকা ২০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৪০ পয়সা বা ৫৯ দশমিক ১৪ শতাংশ।
আরআর/
প্রিন্ট করুন











Discussion about this post