নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ জানুয়ারি, ২০২৬) সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও ২ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮ দশমিক ৭৭ পয়েন্ট। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ পয়েন্টে। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ২৪ পয়েন্ট, অর্থাৎ ২ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগের সপ্তাহে (১১ থেকে ১৫ জানুয়ারি, ২০২৬) ডিএসইর পিই রেশিওর নিম্নমুখী প্রবণতা দেখা যায়। ওই সপ্তাহের শুরুতে পিই রেশিও ছিল ৮ দশমিক ৮২ পয়েন্ট, যা সপ্তাহ শেষে কমে দাঁড়ায় ৮ দশমিক ৭৭ পয়েন্টে। এতে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০ দশমিক ০৫ পয়েন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ হ্রাস পায়।
খাতভিত্তিক পিই রেশিও পর্যালোচনায় দেখা যায়, মিউচুয়াল ফান্ড খাতে পিই রেশিও রয়েছে ৩ দশমিক ৪০ পয়েন্টে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে তা দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৭ পয়েন্টে।
ব্যাংক খাতে পিই রেশিও ৬ দশমিক ৪১ পয়েন্ট, আর ওষুধ ও রসায়ন খাতে ৯ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া আর্থিক খাতে পিই রেশিও ১০ দশমিক ২৫ পয়েন্ট, প্রকৌশল খাতে ১১ দশমিক ১৫ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১১ দশমিক ২৯ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১২ দশমিক ২৭ পয়েন্ট এবং সেবা ও আবাসন খাতে ১২ দশমিক ৪৯ পয়েন্টে রয়েছে।
অন্যদিকে, সিমেন্ট খাতে পিই রেশিও ১২ দশমিক ৮১ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১৩ দশমিক ০৯ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে ১৪ দশমিক ৬৮ পয়েন্ট এবং সাধারণ বিমা খাতে ১৪ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
উচ্চ পিই রেশিওধারী খাতগুলোর মধ্যে রয়েছে— বিবিধ খাত ১৫ দশমিক ১৬ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাত ১৬ দশমিক ৮১ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাত ২২ দশমিক ৩১ পয়েন্ট, পাট খাত ২৫ দশমিক ৩৭ পয়েন্ট, ট্যানারি খাত ৫৬ দশমিক ০৩ পয়েন্ট এবং সিরামিক খাত সর্বোচ্চ ৮৩ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।
প্রিন্ট করুন










Discussion about this post