শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
২৯ মাঘ ১৪৩২ | ২৫ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ডিএসইর পিই রেশিও বেড়ে ৯.০১ পয়েন্টে

Share Biz News Share Biz News
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল শনিবার বাজার বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৮ থেকে ২২ জানুয়ারি সময়ে ডিএসইর পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ৯.০১ পয়েন্টে।

সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৭৭ পয়েন্ট, যা সপ্তাহ শেষে ০.২৪ পয়েন্ট বেড়ে ৯.০১ পয়েন্টে উন্নীত হয়। শতাংশের হিসাবে এক সপ্তাহে পিই রেশিও বেড়েছে প্রায় ২.৭৪ শতাংশ।

এর আগের সপ্তাহে (১১ থেকে ১৫ জানুয়ারি ২০২৬) বাজারে ভিন্ন চিত্র দেখা যায়। ওই সময়ে পিই রেশিও সামান্য কমে যায়। সপ্তাহের শুরুতে যেখানে পিই রেশিও ছিল ৮.৮২ পয়েন্ট, সপ্তাহ শেষে তা নেমে আসে ৮.৭৭ পয়েন্টে। ফলে সে সপ্তাহে পিই রেশিও কমেছিল ০.০৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে সবচেয়ে কম পিই রেশিও রয়েছে মিউচুয়াল ফান্ড খাতে, যা ৩.৪০ পয়েন্ট। এরপর জ্বালানি ও বিদ্যুৎ খাতে পিই রেশিও ৪.৩৭ পয়েন্ট এবং ব্যাংক খাতে ৬.৪১ পয়েন্টে অবস্থান করছে।

ওষুধ ও রসায়ন খাতে পিই রেশিও দাঁড়িয়েছে ৯.৫২ পয়েন্টে। আর্থিক খাতে এ অনুপাত ১০.২৫ পয়েন্ট, প্রকৌশল খাতে ১১.১৫ পয়েন্ট এবং টেক্সটাইল খাতে ১১.২৯ পয়েন্টে রয়েছে।

এ ছাড়া ভ্রমণ ও অবকাশ খাতে পিই রেশিও ১২.২৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১২.৪৯ পয়েন্ট, সিমেন্ট খাতে ১২.৮১ পয়েন্ট এবং টেলিযোগাযোগ খাতে ১৩.০৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে তুলনামূলকভাবে বেশি পিই রেশিও রয়েছে আইটি খাতে ১৪.৬৮ পয়েন্ট এবং সাধারণ বিমা খাতে ১৪.৯৯ পয়েন্ট। বিবিধ খাতে এ অনুপাত ১৫.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। খাদ্য ও আনুষঙ্গিক খাতে পিই রেশিও ১৬.৮১ পয়েন্ট এবং পেপার ও প্রিন্টিং খাতে তা বেড়ে ২২.৩১ পয়েন্টে পৌঁছেছে।

সবচেয়ে বেশি পিই রেশিও দেখা গেছে পাট, ট্যানারি ও সিরামিক খাতে। এর মধ্যে পাট খাতে পিই রেশিও ২৫.৩৭ পয়েন্ট, ট্যানারি খাতে ৫৬.০৩ পয়েন্ট এবং সিরামিক খাতে সর্বোচ্চ ৮৩.০৪ পয়েন্টে অবস্থান করছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হাজার কোটি টাকা হাতিয়ে উধাও ৩০ ব্যবসায়ী!

Next Post

পূর্বাচল বাণিজ্যিক প্লট নিলামে ভ্যাট জটিলতা

Related Posts

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান
জাতীয়

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে
পত্রিকা

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

জাতীয়

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

Next Post

পূর্বাচল বাণিজ্যিক প্লট নিলামে ভ্যাট জটিলতা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভয় পেছনে রেখে ভোটকেন্দ্রে যান

শান্তিপূর্ণ ভোট হওয়ায় জাতিকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ঋণ মওকুফ করা হবে

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

দেশের শস্যভান্ডারে যুক্ত হলো ৬ নতুন ধান

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

সুষ্ঠু প্রক্রিয়ায় যে ফলাফল আসবে, সেটাই মেনে নেব : জামায়াত আমির

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত  তরুণ থেকে বৃদ্ধ

ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তরুণ থেকে বৃদ্ধ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET